চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুর সীমান্তে ভারত থেকে ১০ জনকে পুশইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে বিএসএফ ভারত থেকে ১০ বাংলাদেশি নাগরিক পুশইন করেছে।

আজ শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টায় উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি সীমান্তে এই ঘটনা ঘটে।

বিজিবি জানায়, আজ ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীন নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার-১১১৮/৩-এস এর নিকটে ভারত থেকে ১০ জনকে পুশইন করা হয়। খবর পেয়ে উপজেলার পানিহাটা সীমান্তে মোট ১০ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৪ জন শিশু,২ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছে।

এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, গত ২ বছর আগে কাজের সন্ধানে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং ভারতের নয়াদিল্লীতে অবস্থান করে আসছিলেন। পরে তাদের নিকট কোন বৈধ কাগজপত্র এবং ভারতীয় পরিচয়পত্র না থাকায় আটক করে ৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী থেকে গৌহাটিতে নিয়ে আসে ভারতীয় পুলিশ। পরবর্তীতে গৌহাটি থেকে শেরপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করে বিএসএফ।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আটককৃতদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং আজ বিকেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০ জনকেপুশইনভারতশেরপুরসীমান্তে
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT