২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা ও মশার উপদ্রব, রোগীদের চিকিৎসা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৯ জন আর সিটির বাইরে ১ জন।
আজ মঙ্গলবার ১ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৮৪ জন রোগী। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩১ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৫৩ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৬১ জনের মৃত্যু হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






