আন্তর্জাতিক

ভারতের হামলায় পরিবারের ১০ সদস্য নিহত: মাসুদ আজহার

মাসুদ আজহার, পাকিস্তানি জঙ্গি নেতা, মাথায় হাত দিয়ে ভাবনা চিন্তা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানি জঙ্গি নেতা মাসুদ আজহার, মাথায় হাত দিয়ে ভাবনা চিন্তা করছেন, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ মসজিদে ভারতের হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও ৪ ঘনিষ্ঠ সহযোগী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৭ মে) বিবিসি উর্দু এর এক প্রতিবেদনে বলা হয়, জইশ-ই-মোহাম্মদ (জেইএম) নামে যে জঙ্গি সংগঠনের নেতৃত্ব তিনি দেন, বুধবার তারা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ছিলেন মাসুদ আজহারের বড় বোন ও তার স্বামী, তার ভাতিজা ও তার স্ত্রী, একজন ভাগ্নি এবং পরিবারের আরও পাঁচজন শিশু।

জেইএম ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতশাসিত কাশ্মীরে একটি আত্মঘাতী হামলা চালায়, যেখানে ৪০ জন সৈন্য নিহত হয়। ওই হামলা দুই প্রতিবেশী দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

সংগঠনটি জানিয়েছে, এই হামলায় আজহারের তিনজন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা নিহত হয়েছেন।

বিষয়:ভারত-পাকিস্তান ভারত-পাকিস্তান উত্তেজনা ভারত-পাকিস্তান যুদ্ধ ভারতের হামলা মাসুদ আজহার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…