চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ লেন হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৪:৫৪ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী।

তিনি মঙ্গলবার ২ এপ্রিল দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদ যাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ক গণশুনানি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

সড়ক সচিব জানান, দেশের লাইফ লাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার সমীক্ষার কাজ শেষ হয়েছে। ১০ লেন হলেও মহাসড়কটিতে ১২ লেনের এক্সপ্রেসওয়ের সুবিধা পাবে ব্যবহারকারীরা। অর্থায়নকারী প্রতিষ্ঠান ও সংস্থার সাথেও কথা চলছে।

Banglabid

সভায় জানানো হয়, ঈদের ছুটিতে সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। পচনশীল রপ্তানিজাত পণ্য ও ঔষধ সামগ্রী ছাড়া ঈদের আগে ও পরের তিন দিন করে ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া অতিরিক্ত ভাড়া পর্যবেক্ষণে পুলিশ ও সড়ক বিভাগের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন।

সভায় এসময় উপস্থিত ছিলেন সড়ক, পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিসি পরিচালক ড. অনুপম সাহা, কুমিল্লা সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানসহ সড়ক পরিবহন মালিক শ্রমিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামঢাকাঢাকা-চট্টগ্রাম মহাসড়কমহাসড়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT