চট্টগ্রামের জাঙ্গালিয়ায় আবারো দুর্ঘটনা, নিহত ১০

চট্টগ্রামের জাঙ্গালিয়ায় বাস ও অটোর সংঘর্ষের ফলে হতাহতের ঘটনা ঘটেছে, আহত ও নিহতের খবর পাওয়া গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় চুনতির জাঙ্গালিয়া এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এর আগে ঈদের দিন অর্থাৎ ৩১ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থলের কাছেই বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






