অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে উধাও ১০ কোটি টাকা, ম্যানেজারসহ আটক ৩

ঢাকার রাস্তায় বন্ধ দোকানপাট ও খালি দোকানদারী, শহরের ব্যস্ততা কম।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাবনার সাঁথিয়া উপজেলার বাণিজ্যকেন্দ্র কাশিনাথপুরে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩শ’ ৭৮ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যাংকের ম্যানেজারসহ তিন কর্মকর্তাকে আটক করে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিসের একটি অডিট টিম কাশিনাথপুর শাখায় অডিটে গেলে এই বিপুল অংকের আর্থিক অনিয়ম ধরা পড়ে। দিনভর অডিট কার্যক্রম শেষে রাতে কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ম্যানেজারসহ ৩ কর্মকর্তাকে আটক করে সাঁথিয়া থানা পুলিশ।
আটক কর্মকর্তারা হলেন- শাখা ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর।
ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে ৫ সদস্য বিশিষ্ট অডিট টিম কাশিনাথপুর শাখায় অডিটে আসে। তারা দিনভর অডিট করে ব্যাংকে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩’শ ৭৮ টাকা আর্থিক অনিয়ম পায়। পরে এ বিষয়ে সাঁথিয়া থানায় হারুন বিন সালাম, সুব্রত চক্রবর্তী ও আবু জাফরকে অভিযুক্ত করে অভিযোগ দিলে পুলিশ শুক্রবার (২৬ এপ্রিল) ভোররাতে তাদের তিনজনকে আটক করে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অডিটে অনিয়ম ধরা পড়লে তাদের আটক করে সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আজ সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়। পরবর্তিতে এ বিষয়ে দুদুক আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।






