ধানমন্ডিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

ধানমন্ডিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০ যুবকের ছবি, যারা বিভিন্ন পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর ধানমণ্ডি মডেল থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
শনিবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তাররা হলেন–মো. অমিত হাসান ওরফে রাব্বি, আলী আকবর, মো. শফিকুর রহমান, সজিব সরদার, রাজিব তালুকদার, নূর মোহাম্মদ ওরফে বাপ্পি, মো. জিহাদ, মো. কাউছার, চাঁন মিয়া ও মো. ওয়াসিম। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






