চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে ১ রোহিঙ্গা মাঝি নিহত 

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৫০ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার
A A

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা কমিউনিটি নেতা (মাঝি) নিহত হয়েছে। নিহত মোহাম্মদ রফিক উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকের কমিউনিটি নেতা (মাঝি)।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা ৭ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ঘটনাটি ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সন্ধ্যায় নিজের পরিচালিত ব্লকের একটি দোকানের সামনে কয়েকজন স্থানীয়দের সঙ্গে মোহাম্মদ রফিক আলাপ করছিলেন। এসময় ১০/১৫ জনের অজ্ঞাত একদল দুষ্কৃতিকারী অতর্কিত হামলা করে। তাদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মোহাম্মদ রফিকের মৃত্যু হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে নিহত অবস্থায় মোহাম্মদ রফিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তবে কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ এখনো নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে এক ফিশারি থেকে সাবেক পুলিশের মরদেহ উদ্ধার

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শুধু রাজনৈতিক দলগুলোর ছিল না, বিপ্লবে অংশ নেওয়া মানুষদেরও ছিল: নাহিদ ইসলাম

আগস্ট ৭, ২০২৬

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT