চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় রোজিনা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কলোনীপাড়ায় মতিয়ারের ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর মোটরসাইকেল চালককে আটক করে কার্পাসডাঙ্গা ফাড়ি পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। নিহত রোজিনা খাতুন একই গ্রামের সামসুল আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রোজিনা খাতুন ইটভাটার সামনে পৌঁছালে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেয়, সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ নাইমুল বলেন, ভোরে মোটরসাইকেলের ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন। স্থানীয়রা মোটরসাইকেল চালক হৃদয়কে আটক করে আমাদের হেফাজতে দিয়েছেন।

এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অবেদন করেছেন। উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

বিষয়:চুয়াডাঙ্গা নিহত ১ মোটরসাইকেলের ধাক্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…