চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৩ জনের ১ জন সরকারি হাসপাতালে সেবা না পেয়ে ফিরে যান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ০৫, মে ২০২৫
- টপ লিড নিউজ, স্বাস্থ্য
A A

সরকারি হাসপাতাল ব্যবস্থার বর্তমান অবস্থা সম্পর্কে কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন, প্রতি ৩ জনের মধ্যে ২ জন রোগীর সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। তবে ৩ জনের মধ্যে ১ জন রোগী প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যান বা উপেক্ষিত হন।

আজ ৫ মে সোমবার  সকাল ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. আজাদ একথা জানান। তার নেতৃত্বে স্বাস্থ্যখাত সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনে সদস্য ছিলেন মোট ১১ জন।

স্বাস্থ্য খাত সংস্কার কমিশন দেশের স্বাস্থ্যসেবায় মৌলিক পরিবর্তন আনার লক্ষ্যে নিরাপদ ও মানবিক হাসপাতাল গড়ার সুপারিশ করেছে  জানিয়ে তিনি বলেন, কমিশনের প্রস্তাবিত রূপান্তর প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক দুই বছর সময় লাগবে। এই প্রকল্প কার্যকর করতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির মাধ্যমে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ে সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করছে কমিশন।

কমিশনের পক্ষ থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে রাষ্ট্রের আইনগত স্বীকৃতি দেওয়ার জোর সুপারিশ করা হয়েছে উল্লেখ করে ডা. আজাদ বলেন, এটি খুব সহজ কাজ—সরকার চাইলে সঙ্গে সঙ্গেই করতে পারে। তবে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে সাধারণ মানুষের মানসিকতা ও আচরণগত পরিবর্তন। এটা সবচেয়ে কঠিন কাজ। সময় লাগবে, কিন্তু এটা না হলে টেকসই পরিবর্তন আসবে না।

তিনি বলেন, প্রতিবেদনে দরিদ্রতম ২০ শতাংশ জনগোষ্ঠীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে দেখা গেছে, দেশের ৯০ শতাংশ মানুষই জানে না কোথায় এবং কীভাবে স্বাস্থ্যসেবার অনিয়ম নিয়ে অভিযোগ জানাতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ডা. এ কে আজাদস্বাস্থ্য খাত সংস্কার কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি উচ্চগতির পেট্রোল বোট

জুলাই ২, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT