চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগমগঞ্জে আড়ৎ’র লকার ভেঙে ১ কোটি ৮০ লাখ টাকা লুট

আলাউদ্দিন শিবলুআলাউদ্দিন শিবলু
৯:১৪ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৪
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরদল বাজারের সুবর্ণ ফ্রুট এজেন্সি নামের একটি আড়ৎ থেকে নগদ ১ কোটি ৮০ লাখ টাকা ও সিসি টিভির ডিভিআর লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

সোমবার ১৪ এপ্রিল সকালে ব্যবসা প্রতিষ্ঠান খুলে চুরির বিষয়টি জানতে পারেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। রোববার গভীর রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী।

প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম আজাদ সোহাগ জানান, ইদের ছুটিতে তাদের প্রায় ১৫ থেকে ১৬ গাড়ি ফল বিক্রি হয়েছে। গত কয়েকদিনে নিজেদের প্রতিষ্ঠানের বিক্রি এবং রোববার সারাদিন বাইরের মোকামগুলো থেকে টাকা কালেকশন করা হয়। রাত সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মচারীরা যে যার মতো করে চলে যান। প্রতিষ্ঠানের অফিস কক্ষের লকারে নগদ ১ কোটি ৮০ লাখ টাকা রেখে রাত আড়াইটার দিকে তিনিও বাসায় চলে যান। সোমবার সকালে কর্মচারীরা আসলে আড়তের একটি সাটার ভাঙা দেখতে পান তারা। পরে ভিতরে গিয়ে অফিস রুমের তালা ও লকারের ৪টি লক সবগুলো ভাঙা দেখতে পেয়ে আমাকে খবর দেন।

তিনি অভিযোগ করে বলেন, টিন কেটে চোরদল ভিতরে প্রবেশ করে লকারের ৪টি লক ভেঙে ভিতরে থাকা নগদ ১ কোটি ৮০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। বিষয়টি থানায় জানানোর পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে করেছেন। এ চক্রটিকে শনাক্ত করে চুরি যাওয়া টাকা উদ্ধারের জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে তিনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক দল কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোয়াখালীলকারলুট
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT