নির্বাচন কমিশন প্রার্থীদের খরচের সীমা নির্ধারণ করে দিলেও তা মানা হয় না। তাই নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারণকে হাস্যকর বলে মন্তব্য করেছেন কেউ কেউ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এবং সুশাসনের জন্য নাগরিক- সুজন প্রধানরা বলছেন, গণতন্ত্র রক্ষা করতে গিয়ে একজন এমপি প্রার্থীকে শুরু করতে হয় মিথ্যা তথ্য দিয়ে।







