চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের মনোনয়নে অভিজ্ঞ ও নতুন মুখের প্রাধান্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছে। একই সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে কঠোর অবস্থানও নিয়েছে। এবারে প্রাধান্য দেওয়া হয়েছে নতুন মুখকে। রূপালী পর্দার নায়ক থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় যেমন মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের, তেমনি ছাত্রলীগের রাজনীতি থেকে এখন আওয়ামীর লীগের রাজনীতিতে সক্রিয় অনেক নুতন ও প্রতিশ্রুতিশীল মুখ স্থান পেয়েছেন দলের প্রার্থী হিসেবে। যাদের পরিচ্ছন্ন রাজনীতির গৌরবজনক অধ্যায় রয়েছে।

এবার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দুর্নীতিবাজদের বিশেষ করে যারা বর্তমান সংসদে রয়েছেন, অথচ দুর্নীতির নানান অভিযোগে অভিযুক্ত তাদেরকে বাদ দেওয়া হয়েছে।

বয়সের কারণে আর নির্বাচন করতে চান না এমন সংসদ সদস্যদেরকে বাদ দিয়ে সেখানে তরুণ নেতৃত্বের ওপর আস্থা রেখেছে আওয়ামী লীগ। যেমন চট্টগ্রামের প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে তার ছেলে মাহবুবুর রহমান রুহেলকে।

সব মিলিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৭৩টি আসনে নতুন মুখ দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যাদের মধ্যে অনেকেই রাজনীতিতে নতুন এবং পরিচ্ছন্ন মুখ। এছাড়া আগে সংসদ সদস্য ছিলেন কিন্তু গত নির্বাচনে মনোনয়ন পাননি তাদেরকেও জায়গা করে দিয়েছেন দলীয় প্রধান। অভিজ্ঞ এবং নবীনদের সমন্বয়ে একটি ভারসাম্য এনেছেন মনোনয়নের ক্ষেত্রে।

কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থীতা ঘোষণা করা হয়নি। দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এই দুটি আসনে প্রার্থীদের নাম পড়ে ঘোষণা করা হবে।

আওয়ামী লীগ যাদেরকে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী করেছে তাদের মধ্যে রয়েছেন সুদর্শন, চলচ্চিত্রের চেনা মুখ নায়ক ফেরদৌস আহমেদ। তাকে মনোয়ন দেওয়া হয়েছে ঢাকা-১০ আসনে। এই আসনের বর্তমান সংসদ সদস্য ব্যবসায়ী নেতা এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন।

Reneta

মাগুরা -১ আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মনোনয়ন পাননি। এই আসনে আওয়ামী লীগের বড় চমক হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তাকেই বেছে নেওয়া হয়েছে আগামী নির্বাচনের জন্য। তিনি মোট তিনটি আসনে মনোনয়ন তুলেছিলেন।

ঢাকায় আরও একাধিক আসনে নতুন মুখ এসেছে। এরমধ্যে ঢাকা-৬ আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন। ঢাকা-৭ আসনে বর্তমান সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিমকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

ঢাকা-১৪ আসনে দলটি প্রথমবারের মত মনোনয়ন দিয়েছে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলকে। বাদ পড়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য আগা খান। ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি ২০১৪ সালে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও এবার তাকে ঢাকায় নিয়ে আসা হযেছে। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। ঢাকা-৮ আসনে বর্তমান সংসদ সদস্য হচ্ছে আওয়ামী লীগের জোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

জামালপুরের সরিষাবাড়ি আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফা আক্তার পপিকে। পপি বর্তমানে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

যশোর-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ডা. তৌহিদুজ্জামানকে। তিনি একেবারেই নতুন মুখ। তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের জামাতা। বাদ পড়ছেন বর্তমান সংসদ সদস্য সাবেক সেনা কর্মকর্তা নাসির উদ্দিন। কুড়িগ্রাম-১ আসনের বর্তমান সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর বাদ পড়েছেন। তার জায়গায় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ছাত্ররাজনীতিতে তার একটা পরিচ্ছন্ন ইমেজ ছিল।

নানান বিতর্কের কারণে বাদ পড়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকত পঙ্কজ নাথ। বরিশাল-৪ আসনে তার স্থলাভিষিক্ত করা হয়েছে শাম্মী আহমেদকে। যিনি দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুনামগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে বাদ দেওয়া হয়েছে। এলাকায় নানা কারণে ব্যাপক বিতর্কিত রতনকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকারকে।

মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে নতুন মুখ শফিউল আলম চৌধুরী নাদেলকে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এই আসনে বর্তমান সংসদ সদস্য সুলতান মোহম্মদ মনসুর আহমদ। যিনি গত নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীর্ষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন।

পঞ্চগড়-১ আসনে মনোনয়ন পেয়েছেন নতুন মুখ মো. নাইমুজ্জামান ভূঁইয়া। সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন শিক্ষা ও পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ।

ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী করেছে নিলুফার আঞ্জুমকে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারি প্রয়াত মাহবুবুল আলম শাকিলের স্ত্রী। এই আসনে বর্তমান এমপি হচ্ছে নাজিম উদ্দিন আহমেদ। চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলমকে বাদ দেওয়া হয়েছে। এই আসনে নতুন মুখ এস এম আল মামুন।

জামালপুর-৫ আসনে নতুন মুখ প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। তিনি দলের নির্বাচনী কৌশল নির্ধারণে যে কমিটি কাজ করছে তার গুরুত্বপূর্ণ সদস্য। এই আসনে বর্তমান সংসদ সদস্য মোজাফফর হোসেন।

বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর বোন সুলতানা নাদিরাকে। তিনি সাবেক সংসদ সদস্য গোলাম সবুরের সহধর্মিণী। এই আসনের বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।

বাদ পড়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এ কে এম খালিদ। ময়মনসিংহ-৫ আসনে তার জায়গায় মনোনয়ন পেয়েছেন আব্দুল কাহার আকন্দ। মন্ত্রী সভার আরেক সদস্য মন্নুজান সুফিয়ান এবার মনোনয়ন পাননি। খুলনা-৩ আসনে তার জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে। বাদ পড়েছেন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। কুড়্রিগ্রাম-৪ আসনের এই সংসদ সদস্যের জায়গায় মনোনয়ন পেয়েছেন বিল্পব হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগেআওয়ামী লীগের মনোনয়নদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT