জনপদ

ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

Dharmarai Thana, Dhaka district, Bangladesh, police station entrance. Channel i News - চ্যানেল আই নিউজ

Police station entrance in Dharmarai, Dhaka district, Bangladesh, with a person reading a notice. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকার ধামরাইয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে সাইজুদ্দিন (৫০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ধামরাইয়ের বালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ।

পুলিশ বলছে, গতকাল ধামরাইয়ের বালিয়া এলাকায় এক নারীকে জোরপূর্বক ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন সাইজুদ্দিন নামের ওই ব্যবসায়ী। পরে ওই নারী রাতে ধামরাই থানায় উপস্থিত হয়ে সাইজুদ্দিনকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ সকালে ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীকে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি আতিকুল ইসলাম।

বিষয়:ধর্ষক গ্রেপ্তার ধর্ষণ ধামরাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…