‘স্বাধীনতার পঞ্চাশে, পাহাড়ে শীতার্তের পাশে’

Motorcycles riding on a dusty mountain road passing through a tunnel, with a person standing on the side. Channel i News – চ্যানেল আই নিউজ
‘স্বাধীনতার পঞ্চাশে, পাহাড়ে শীতার্তের পাশে’ শীর্ষক স্লোগানে রাজধানী ঢাকা থেকে রাতভর বাইক চালিয়ে বান্দরবান পৌঁছেছে সিআরবিজেড বিডি বাইকার গ্রুপের ৫০ জন সদস্য।
থানচি এবং রেমাক্রিতে সামাজিক সংগঠন ‘সুন্দর বাংলাদেশ ও তারুণ্যের সমন্বয় (সুবাতাস)’ এর সহায়তায় তারা আগামী চারদিন শীতবস্ত্র ও শিশুদের বইখাতা বিতরণ করবে।
বৃহস্পতিবার রাতে ঢাকার সেন্ট্রাল রোড থেকে যাত্রা শুরু করে দলটি। শুক্রবার সকাল ১০টায় বান্দরবান শহরে পৌঁছায় তারা।
দলটির অন্যতম উদ্যেক্তা শাহান আহমেদ বলেন: স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি আমরা পাহাড়ের মানুষের পাশে দাঁড়িয়ে।
শীতবস্ত্র বিতরণে পাশে দাঁড়ানো সামাজিক সংগঠন ‘সুবাতাস’কেও ধন্যবাদ জানান তিনি।
তিন বছরের পুরনো বাইক রাইডার সংগঠনে রাইডার হিসেবে আছেন কাজী শাহেদ, মো. আশরাফুজ্জামান ইমরান, ফজলে রাব্বী, আমিনুল হক রনি প্রমুখ।



