বিনোদন

‌‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ নির্মাতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

প্রখ্যাত নারী ও পুরুষের ছবি, সংবাদ ও বিনোদনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ব্যক্তির ছবি, একজন নারী ও একজন পুরুষ, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণরত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইতালির নির্মাতা ও অভিনেত্রী এশিয়া আর্জেন্তো ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ ও ‘এক্সএক্সএক্স’-খ্যাত পরিচালক রব কোহেনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন।

নিজ দেশে সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এশিয়া আর্জেন্তো বলেন, ২০০২ সালে ‘এক্সএক্সএক্স’ ছবির শুটিং চলছিল। ঘটনাটি তখনকার। কোহেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অভিনেত্রী। একদিন কোহেন তাকে জিএইচবি পান করিয়ে হেনস্তা করেছেন। সম্মতি নেননি কোহেন। অভিনেত্রীর মতে, সেটি ছিল একটি ‘ডেট রেপ’।

আর্জেন্তো জানান, রব কোহেনের বিরুদ্ধে তোলা অভিযোগের বিস্তারিত জানা যাবে তার নিজের জীবন নিয়ে লেখা ‘অ্যানাটমি অব অ্যা ওয়াইল্ড হার্ট’ বইতে। মঙ্গলবার ইতালিতে প্রকাশ পাবে বইটি। কইমই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…