চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

​একই ফ্রেমে চলচ্চিত্রের তিন জনপ্রিয় নায়িকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৭
বিনোদন
A A
অঞ্জনা, শাবানা ও রোজিনা

অঞ্জনা, শাবানা ও রোজিনা

শাবানা, রোজিনা আর অঞ্জনা—চলচ্চিত্রের তিন জনপ্রিয় নায়িকা। একই সময়ে অভিনয় করেছেন। ছবির সেটে, মেকআপ রুমে কিংবা কোনো অনুষ্ঠানে দেখা হয়েছে, কথা হয়েছে, আড্ডা হয়েছে। এরপর দীর্ঘ দিন তাদের দেখা হয়নি। গতকাল শুক্রবার রাতে রাজধানীর বারিধারায় শাবানার বাসায় আসেন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। এ সময় শাবানার সঙ্গে দেখা হয় রোজিনা আর অঞ্জনার। তখন ক্যামেরায় একই ফ্রেমে বন্দি করা হয় তাদের।

শাবানার স্বামী ওয়াহিদ সাদিক বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতি শাবানাকে সম্মাননা জানিয়েছে। তারা সবাই মিলে একসঙ্গে আসেন। অনেকক্ষণ আড্ডা দেন। সিনেমা নিয়ে অনেক আলোচনা হয়।’

এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, মতিন রহমান, ছটকু আহমেদ, চিত্রনায়িকা রোজিনা, অঞ্জনা, পপি, চিত্রনায়ক সাইমন প্রমুখ।

Banglabid

মিশা সওদাগর বলেন, ‘শাবানা আপা বহুদিন দেশের বাইরে আছেন। তাই আমরা তার সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি। এবার দেশে আসার পর তিনি আমাদের দেখা করার সময় দিয়েছেন।’

জায়েদ খান বলেন, ‘শাবানা ম্যাডাম চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য। তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে তাঁকে সম্মাননা জানিয়েছি।’

চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা শাবানাকে সম্মাননা দেওয়া হয়
চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা শাবানাকে সম্মাননা দেওয়া হয়

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জনাচলচ্চিত্র শিল্পী সমিতিরোজিনাশাবানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শখ আর নিলয়ের বিয়ে ভেঙে গেছে?

পরবর্তী

স্লোগান-নির্ভরতা কাটিয়ে উঠতে নতুন বাম উদ্যোগ

পরবর্তী
বাম

স্লোগান-নির্ভরতা কাটিয়ে উঠতে নতুন বাম উদ্যোগ

পুরনো ছবি

ইনিংসে ৫-৬টা করে উইকেট চান তাইজুল

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT