চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ দিনে ১৫ লাখ বার দেখা হয়েছে ‘জন্মদাগ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২০
বিনোদন
A A

জনপ্রিয়তার শীর্ষে ভিকি জাহেদের ‘জন্মদাগ’। ১ অক্টোবর রাত ৮টায় চ্যানেল আই এর ২২তম জন্মদিন উপলক্ষে প্রচারের পর প্রকাশ পায় চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে। ৯ দিনের ব্যবধানে যা দেখা হয়েছে ১৫ লাখবারের বেশি।

‘জন্মদাগ’ ইউটিউবে প্রকাশের মাত্র ৭ দিনেই ১ মিলিয়ন দর্শক নাটকটি দেখেন। ভিউয়ের পাশাপাশি নাটকের নির্মাণশৈলী ও কলাকুশলীদের অভিনয়েরও প্রশংসা করেন দর্শক।

গড়ে প্রতিদিন প্রায় এক লক্ষ মানুষ ইউটিউবে ‘জন্মদাগ’ নাটকটি দেখছেন। ‘জন্মদাগ’ নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন। মূলত তাদেরকে ঘিরেই নাটকের গল্প।

‘জন্মদাগ’ নাটক নিয়ে উচ্ছ্বসিত ভিকি জাহেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি নতুন একজন নির্মাতা। মাত্র হাতেগোনা কটি নাটক নির্মাণ করেছি। চ্যানেল আইয়ের জন্য এটি আমার প্রথম নির্মাণ। দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ যে, তারা আমার নাটকটি গ্রহণ করেছে।

নাটকটি নিয়ে তিনি বলেন, এ নাটকের গল্পে দেখবেন, স্বামীর কাছে থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হলো। ব্যাপারটা আপানার কাছে নিশ্চয়ই পরিচিত। আপনি সেটা স্ক্রিনেও দেখতে পাবেন। কিন্তু এর পরের ঘটনাটা আপানার পরিচিত না। কোনোভাবেই পরিচিত না। এর পরের ঘটনা আপনাকে থমকে দিবে। আগের চেয়েও তীব্রভাবে শিউরে উঠবে আপনার শরীর! ধীরে ধীরে আপনার মাথায় ঘুরতে থাকবে কিছু কথা। আপনার মাথায় ঘুরতে থাকবে ‘অন্যায়কারীরা সফল হলেও সুখী হতে পারে না’ কিংবা ‘স্বার্থপর মানুষের সাথে শেষ পর্যন্ত শুধু তার স্বার্থটাই থাকে’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইজন্মদাগনিশোভিউভিকি জাহেদমেহজাবীনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT