চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৮ টি ফুটবল মাঠের সমান বেইজিংয়ের ড্যাকসিং বিমানবন্দর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

৯৮ টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বেইজিংয়ের ড্যাকসিং ইন্টারন্যাশনাল উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ।

পুরো বিশ্বকে তাক লাগানোর মতো প্রযুক্তির উৎকর্ষতা ছড়িয়ে দিচ্ছে চীন। চোখ ধাঁধানো বিমানবন্দরটি বুধবার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। চীনের ৭০ তম বার্ষিকী উদযাপনের কয়েকদিন আগেই বিশ্বকে এমন চমকে দিলো চীন।

চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরটি ৭০০ হাজার মিটার অথবা ৯৮ টি ফুটবল মাঠের সমান।

Banglabid

বিমানবন্দর কাউন্সিল জানিয়েছে, বেইজিংয়ের বিদ্যমান বিমানবন্দর বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম স্থান।

তবে কর্মকর্তারা বলছেন, উপচে পড়া ভীড় সামলানোর জন্য বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের চাপ সামলানোর জন্য একটি নতুন বিমানবন্দর দরকার ছিল।

২০১৪ সাল থেকে ড্যাকসিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নির্মাণ কাজ শুরু হয়
২০১৪ সাল থেকে ড্যাকসিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নির্মাণ কাজ শুরু হয়

১৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত বিমানবন্দরটি নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালে। এই বিমানবন্দরের সার্বিক কাঠামো ডিজাইন করেন ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ স্থপতি জাহা হাদীদ।

Reneta

ফিনিক্সের আকারে তৈরি ভবনটি ২০২১ সাল থেকে বছরে ১০০ মিলিয়ন যাত্রীকে সেবা দেবে। সারা বিশ্বের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হচ্ছে আটলান্টার হার্টসফিল্ড জ্যাকসন ইন্টারন্যাশনাল বিমানবন্দর । ধারণা করা হচ্ছে এই ড্যাকসিং বিমানবন্দর আগামী বছর নাগাদ হয়ে উঠবে বিশ্বের ব্যস্ততম একটি বিমানবন্দর।

 ড্যাকসিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের বাইরের অংশ
ড্যাকসিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের বাইরের অংশ

ইস্তাম্বুল বিমানবন্দরের পর এই বিমানবন্দরটি হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টার্মিনালের বিমানবন্দর। ড্যাকসিং বিমানবন্দর থেকে প্রতি ঘন্টায় ৩০০টি বিমান ছেড়ে যেতে কিংবা অবতরণ করতে পারবে।

৪টি সুবিশাল রানওয়ে রাখা হয়েছে যাতে বড় ফ্লাইটগুলো এখান থেকে ছেড়ে যেতে পারে। তিয়েনজিনের সিভিল এভিয়েশন ইউনিভার্সিটির এয়ারপোর্ট ইকোনমিকসের অধ্যাপক কও ইয়ঞ্চুন বলেন, “নতুন এই বিমানবন্দরটি ভবিষ্যতে এই অঞ্চলের জনগণের প্রাত্যহিক যাওয়া আসা, বাইরের দেশ ভ্রমণ, বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি, পুঁজি এবং প্রযুক্তির প্রবাহের কেন্দ্রস্থল হবে।”

বুধবার আনুষ্ঠানিকভাবে চীনের প্রধানমন্ত্রী ড্যাকসিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালু করেন

নতুন বিমানবন্দর ২৮ টি শহর থেকে যাত্রীদের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে, যারা হাই-স্পিড রেলের মাধ্যমে তিন ঘণ্টার মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে সক্ষম হবেন। শহরের সাবওয়ের সাথে বিমানবন্দরের সংযোগ থাকবে যাতে যাত্রীরা সহজে ও দ্রুত এখানে পৌঁছাতে পারেন।

বলা হচ্ছে, এই বিমানবন্দরের ৪টি রানওয়ে এবং ৬টি অপারেটিং রানওয়ে ২০২৫ সাল নাগাদ ১০০ মিলিয়ন যাত্রী এবং ৪ মিলিয়ন টন পণ্যসামগ্রী পরিবহন করতে পারবে।

প্রকল্প পরিচালক লি জিয়াহুয়া বলেন, ‘আমরা এই বিমানবন্দরের নির্মাণকাজের জন্য বাইরে থেকে কোন কাঁচামাল নিয়ে আসিনি, নির্মাণের জন্য বেশিরভাগ সরঞ্জামই চীনেই তৈরি করা হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারেক রহমান ‘ক্যাসিনো সম্রাট’: তথ্যমন্ত্রী

পরবর্তী

যে কথাগুলো শুনে ক্লান্ত বাঙালি নারী

পরবর্তী

যে কথাগুলো শুনে ক্লান্ত বাঙালি নারী

ডেঙ্গুর ধকল কাটিয়ে কাজে ফিরলেন উর্মিলা

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT