চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গুর ধকল কাটিয়ে কাজে ফিরলেন উর্মিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

মানসিকভাবে কাজের জন্য অপ্রস্তুত এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চারমাসে ধরে কাজে অনিয়মিত ছিলেন লাক্সতারকা উর্মিলা। সব ধকল কাটিয়ে এই অভিনেত্রী আবার পুরোদমে কাজ শুরু করেছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান।

উর্মিলা বলেন, আগে মাসের ৩০ দিনই শুটিং নিয়ে থাকতাম। গত চারমাস ধরে নানান প্রতিবন্ধকতায় নিয়মিত কাজ করতে পারিনি। ডেঙ্গু জ্বরে পড়েছিলাম। এখন পুরোপুরি সুস্থ হয়েছি। আগের মতো মনোযোগ দিয়ে পুরোদমে কাজ শুরু করেছি।

জনপ্রিয় এই অভিনেত্রী জানালেন, সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনের কাজ করেছেন। রূপচাঁদা চিনি গুড়া চালের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ অশিন। বললেন, বছরখানেক পর নতুন বিজ্ঞাপনে কাজ করলাম। শিগগির প্রচার হবে।

বিজ্ঞাপনে উর্মিলাকে কালেভদ্রে দেখা গেলেও তিনি আগাগোড়াই একজন অভিনেত্রী। তাই তার বেশি ব্যস্ততা একক ও ধারাবাহিক নাটকে। এরই মধ্যে শুরু করেছেন নতুন সিরিয়াল ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ নাটকের কাজ।

তার সঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম। উর্মিলা বললেন, তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন।

উর্মিলা অভিনীত অন্যান্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘ইচ্ছেডানা’, ‘প্রেম চক্র’, ‘ছায়া-ছবি’, ‘শান্তিপুরের অশান্তি’, ‘শান্তি মলম ১০ টাকা’, ‘জুলি বিউটিফুল’, ‘হুলস্থুল’, ‘জঙ্গলে গন্ডগোল’। তিনি বলেন, এসব নাটকের কাজ শেষ। আগামীতে নতুন কাজ করবো।

Reneta

উর্মিলা বলেন, আমি পেশাদার অভিনেত্রী। চরিত্রে চরিত্রে নিজেকে ভাঙতে পছন্দ করি। ভালো কাজের ক্ষুধা আমার সবসময়ই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উর্মিলা শ্রাবন্তী করনাটকবিজ্ঞাপনবিনোদনমোশাররফ করিম
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT