চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কথাগুলো শুনে ক্লান্ত বাঙালি নারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৯
লাইফস্টাইল
A A

নারী, তাই শুনতে হয় নানা কথা। প্রতিটি কাজেই যেন অদৃশ্য সুতায় বাঁধা থাকতে হয়। জুড়ে দেয়া হয় অনেক বিধিনিষেধ। সেই সঙ্গে পরিবার ও সমাজের মুখ থেকে শুনতে হয় নানা কথা। বাঙালি নারীদের হরহামেশা শুনতে হয় এমন কিছু কথা, যা নিয়ে সাজানো হয়েছে আজকের ফিচার:

‘দেখে তো বউ বউ লাগে না’: বিয়ের পরে চুরি পরা, নাকফুল পরা না থাকলে অনেক মেয়েরই শুনতে হয় ‘তোমাকে দেখতে বউ বউ লাগে না।’ শ্বশুরবাড়ির দাওয়াতে শাড়ি না পরে যদি কোনো নারী আধুনিক পোশাক পরেন তাহলেও তাকে শুনতে হয় এই কথা।

‘বাচ্চা নাও না কেন?’: একটি দম্পতি কখন সন্তান নিবেন সেটা একান্তই তাদের ইচ্ছা। যদি তাদের মনে হয় সন্তান নিবেন না, সেটাও তাদের ইচ্ছা। কিন্তু আমাদের সমাজে বিয়ের পর থেকেই ‘বাচ্চা নাও না কেন?’ প্রশ্নটি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায় নারীদের। এই ক্ষেত্রে প্রশ্ন কর্তাও নারীই হয়ে থাকেন বেশিরভাগ সময়ে। এমনকি শুধু সন্তান নেয়ার প্রশ্নেই সীমাবদ্ধ থাকে না বিষয়টি। কোনো সমস্যা আছে কিনা বা থাকলে সেটা কার সমস্যা, এমন ব্যক্তিগত বিষয়েও প্রশ্ন করা হয়ে থাকে নারীদের।

‘মেয়েদের গাড়ি চালানো ঠিক নয়’: নারীরা পথে স্কুটি চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন। এই সাধারণ কাজটি করতে তাদেরকে পার করে আসতে হয় অনেক কঠিন বাঁধা। সমাজ এবং পরিবারের মানুষগুলিই বলে ‘মেয়েদের গাড়ি চালানো ঠিক নয়’। এমনকি পথে ঘাটেও আশেপাশের পুরুষদের কাছ থেকে শুনতে হয় নানা কটু কথা।

Banglabid

‘বিপদ ডেকে আনে এমন পোশাক পরো না’: নারী কোনো বিপদে পড়লে প্রথম যে কাজটি করা হয় তা হলো তার ‘পোশাক’ নিয়ে প্রশ্ন তোলা! বিপদের জন্য পোশাককে দায়ী করা উচিত নাকি অনুচিত তা নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকবে। কোন পোশাকটি পরা যাবে আর কোনটি যাবে না, তা নিয়ে অন্যদের হস্তক্ষেপ করা পছন্দ করেন না নারীরা।

‘মেয়ে হয়েও রাঁধতে পারো না?’: পড়াশোনার চাপে, ক্যারিয়ারের ব্যস্ততায় কিংবা আগ্রহ নেই বলে অনেক নারীই রান্না করতে পারেননা। আবার কেউ কেউ অল্পস্বল্প রান্না পারেন। কোনো নারী রাঁধতে না পারলে তাকে শুনতে হয় নানা কথা। বিশেষ করে বিয়ের পরে শ্বশুরবাড়িতে রান্না না পারাটাকে অনেক বড় অযোগ্যতা এবং অপরাধ মনে করা হয় অধিকাংশ ক্ষেত্রে।

‘জীবনের লক্ষ্য না থাকলেই গৃহিণী হতে হয়’: সময়ের প্রয়োজনে কোনো নারীকে যদি চাকরি ছেড়ে গৃহিণী হতে হয়, তাহলে তাকে শুনতে হয় নানা কথা। ‘তোমার কি জীবনের কোনো লক্ষ্য নেই নাকি’, ‘পড়াশোনা করেছো কি ঘরে বসে থাকার জন্য’- এমন নানা প্রশ্নের জবাব দিতে হয় তাদের। বিষয়টি খুবই বিব্রত করে নারীদের। আবার বিপরীত চিত্রও দেখা যায়। ক্যারিয়ারের পেছনে ছুটলে নারীকে বলা হয় ‘তুমি সংসারী না’, ‘সারাদিন ক্যারিয়ার ক্যারিয়ার করো কেন’, ‘নারীর আসল যায়গা চুলার পাড়’ ইত্যাদি কথা শুনতে হয় হরহামেশাই। -টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত ফিচার অবলম্বনে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাড়িনারীপোশাকবউ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT