চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৪তম অস্কারের শর্টলিস্টে বাংলাদেশের ‘দ্য গ্রেভ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

বাংলাদেশের ছবি হিসেবে প্রথমবারের মতো অস্কারের ৯৪তম আসরে সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে গাজী রাকায়েত পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দ্য গ্রেভ’। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ছবি এটি। ২৭৬টি শর্ট লিস্টেড ছবির মধ্যে স্থান পেয়েছে ছবিটি। 

বৃহস্পতিবার অস্কার কর্তৃপক্ষ এবছরের নির্বাচিত ২৭৬টি ফিচার ছবির নাম ঘোষণা করেছে। এই তালিকায় স্থান করে নিয়েছে ‘বিয়িং দ্য রিচার্ডোস’ (আমাজন স্টুডিওস), ‘বেলফাস্ট’ (ফোকাস ফিচার্স), ‘কাম’ অন কাম’অন’ (এটুয়েন্টিফোর), ‘ক্যান্ডিম্যান’ (ইউনিভার্সাল পিকচার্স), ‘কোডা’ (অ্যাপল ওরিজিনাল ফিল্মস), ‘ডিউন’ (ওয়ার্নার ব্রাদার্স), ‘এনচ্যান্টো’ (ওয়াল্ড ডিজনি পিকচার্স), ‘হাউজ অব গুচি’ (এমজিএম), ‘নাইটমেয়ার অ্যালে’ (সার্চলাইট পিকচার্স), ‘প্যারালেল মাদার্স’ (সন পিকচার্স ক্লাসিকস), ‘দ্য পাওয়ার অব ডগ’ (নেটফ্লিক্স), ‘অ্যা কোয়াইট প্লেস পার্ট টু’ (প্যারামাউন্ট পিকচার্স), ‘স্পেন্সার’ (নিয়ন/টপিক স্টুডিওস), ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ (সনি পিকচার্স) ও ‘ওয়েস্ট সাইড স্টোরি (টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিও)। এসব নামিদামি ছবির সাথেই আছে বাংলাদেশের ‘দ্য গ্রেভ’।

বৃহস্পতিবার অর্থাৎ ২৭ জানুয়ারি অস্কারের চূড়ান্তপর্বের মনোনয়নের জন্য ভোটগ্রহণ শুরু হবে। ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোট। ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের তালিকা জানিয়ে দেওয়া হবে।

আগামী ২৭ মার্চ ৯৪তম অস্কার অনুষ্ঠিত হওয়ার কথা। এবছর হলিউডের ঐতিহ্যবাহী ডলবি থিয়েটার ভেন্যুতে ফিরে আসবে অস্কার। ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সালের মধ্যে মুক্তিপ্রাপ্ত সেরা সিনেমাগুলোকে সম্মানিত করতে আয়োজন হচ্ছে অস্কার ২০২২-এর।

বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি সিনেমা ‘দ্য গ্রেভ’। বাংলা ভার্সনের নাম ‘গোর’। এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। অন্যদিকে ইংরেজি ভার্সনে তৈরী ‘দ্য গ্রেভ’ হলিউডের প্রেক্ষাগৃহে ছাড়াও আমেরিকান একাধিক ওটিটি প্লাটফর্মেও মুক্তি পেয়েছে।

ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে নির্মিত ফরিদুর রেজা সাগর প্রযোজিত ‘দ্য গ্রেভ’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, কাহিনী ও সংলাপ করেছেন গাজী রাকায়েত। বিশেষ একটি চরিত্রে অভিনয়ও করেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, শামীমা তুষ্টি, মৌসুমী হামিদ, সুষমা সরকার প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারগাজী রাকায়েতদিলারা জামানমামুনুর রশীদমৌসুমী হামিদলিড বিনোদনশামীমা তুষ্টিসুষমা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

মে ১৯, ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে এখনো মিলছে না রুপালি ইলিশ

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

মে ১৯, ২০২৬

প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT