চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯০তম অস্কারে মনোনয়ন পেল ইমপ্রেস টেলিফিল্মের ‘খাঁচা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে সরকারি অনুদানে নির্মিত, আকরাম খান পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’।

১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে পূর্ব বাংলায় আটকে পড়া এক ব্রাক্ষণ পরিবারের কাহিনী নিয়ে ছবিটি নির্মান করা হয়েছে। যাদের স্বপ্ন তারা আর এদেশে নয়, বরং পশ্চিমবঙ্গের কোন মুসলিম পরিবারের সাথে বাড়িটি বদল করে সেখানে পাড়ি জমাবে। সেই স্বপ্নকে ঘিরে চলতে থাকে তারা। আর ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে থাকে পরিবারটির জীবনের গল্প। অবশেষে নিয়তির কাছে পরাজিত হতে হয় তাদের। ওপারে যাওয়ার স্বপ্ন তাদের স্বপ্ন-ই থেকে যায়। ছবিতে দেশভাগের ফলে হাজারও ব্যক্তি জীবনের হাহাকার ফুটে উঠেছে একটি মাত্র পরিবারের প্রতিচ্ছবি ‍হয়ে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে এই ছবি নির্মাণ করা হয়েছে। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম (অম্বুজাক্ষ), জয়া আহসান (সরোজিনী), মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী সুজন, আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে।

২২ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার স্টার সিনাপ্লেক্সসহ দেশের মোট ছয়টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘খাঁচা’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারইমপ্রেস টেলিফিল্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT