‘ও পৃথিবী এবার এসে’—২০১১ সালে ১৭ জানুয়ারি ঢাকার মাঠে ‘আইসিসি বিশ্বকাপ ক্রিকেট’ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছিলেন ইবরার টিপু। সেটি ছিল ওই আসরের ‘অফিসিয়াল থিম সং’। এবার স্বাধীনতা দিবসের জন্য ইবরার টিপু আরেকটি গান করেন। গানটির স্থায়ী অংশটুকু হলো— ‘আমি সেই দিন ফিরে আসব স্বদেশের বুকে/ যে দিন শহীদ স্মরণে প্রিয়তম স্বাধীনতাকে/ আপন করে হৃদয়ে গেঁথে নেবে’। লিখেছেন সহিদ রাহমান, সুর ও সংগীতায়োজনে কাজ করেছেন ইবরার টিপু। ‘প্রিয়তম স্বাধীনতা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু, পারভেজ সাজ্জাদ, পুতুল, পুলক, সাব্বির, রন্টি দাস, ঝিলিক ও বিন্দুকনা। গান ভিডিওটি পরিচালনা করেছেন জোনায়েদ বিন জিয়া।
ইবরার টিপু বললেন, ‘গানটিতে ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের শহীদদের অবদানের কথা রয়েছে। আরও আছে শহীদ জননী জাহানারা ইমার ও নারী মুক্তিযোদ্ধাদের কথা। সবাই খুব ভালো গেয়েছেন। আশা করছি, গানটি তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করবে।’
স্বাধীনতা দিবস উপলক্ষে এনটিভির উদ্যোগে তৈরি হচ্ছে দেশের গান ‘প্রিয়তম স্বাধীনতা’র এই মিউজিক ভিডিওটি। ১৭ জুলাই ইউটিউবে বাংলা বিটস মিউজিক চ্যানেলে এসেছে গানটির গান ভিডিও।
‘প্রিয়তম স্বাধীনতা’র এই মিউজিক ভিডিও:







