চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবরার টিপুর সঙ্গে প্রতীক হাসানের প্রথম যাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শো’তে বিচারকের আসনে বসবেন জনপ্রিয় সুরকার গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু ও জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান।

ইবরার টিপু এর আগেও বিভিন্ন রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করলেও এবারই প্রথম বিচারক হিসেবে দেখা যাবে প্রতীক হাসানকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শো’র বিচারকের আসনে বসতে যাচ্ছেন এই তারকা।

এ সম্পর্কে ইবরার টিপু বলেন, ‘আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আশাকরি ভালো কিছু শিল্পী তুলে আনতে পারবো এই আয়োজনের মাধ্যমে। যারা পরবর্তীতে দেশের সংগীতাঙ্গণে অবদান রাখতে পারবে।’

প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে আমি যুক্ত হতে পেরে আনন্দিত। আমার ক্যারিয়ারে এটাই প্রথম কোনো সংগীত বিষয়ক রিয়েলিটি শো’র বিচারক হতে যাচ্ছি। আমার ওপর যে দায়িত্ব আরটিভি দিয়েছে তা সঠিকভাবে পালনের চেষ্টা করবো । আমাকে এতো বড় একটি আয়োজনে যুক্ত করার জন্য আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান এবং অনুষ্ঠান প্রধান দেওয়ান শাসমুর রকিব ভাইকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো’র রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১০সেপ্টেম্বর (শুক্রবার)। এটি চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এখানে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে গান গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপ ইনস্টল করে রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবরার টিপুগানপ্রতীক হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা চার বিশ্বকাপে অনুমান সঠিক ছিল, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT