বিনোদন

‘মান্নাকে হারানোর শূন্যতা এখনও ভাবায়, এখনও কাঁদায়’

মান্নাকে স্মরণে গান লিখলেন স্ত্রী শেলী মান্না

বাংলাদেশের দুইজন জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি, শহর পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহর পটভূমিতে দুইজন ব্যক্তির ছবি, একজন মহিলা ও একজন পুরুষ, তাদের মুখাবয়ব স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের প্রয়াত কিংবদন্তী অভিনেতা চিত্রনায়ক মান্না নেই এক যুগের বেশি সময়। তবে সম্পর্কের বন্ধনে, ভালোবাসাময় এ পৃথিবীতে এখনো মানুষের অন্তরে তিনি। তাইতো তাকে নিয়ে হয় স্মৃতিচারণ, লেখা হয় রুপালি পর্দার মহাকাব্যের ইতিহাস।

তাকে হারিয়েছেন ঠিকই, তবে তার স্মৃতি অমলিন করে রেখেছেন নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না। তার স্মৃতি সংরক্ষণে নিয়েছেন নানান উদ্যোগ। এবার এই অভিনেতাকে নিয়ে লিখলেন একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক ইবরার টিপু ও কান্তা।

শেলী মান্না বলেন, ‘আপনজন হারানোর ব্যথা কথায় ও ভাষায় প্রকাশ করা যায় না। মান্নাকে হারিয়েছি অনেক বছর। তার শূন্যতা আমাদের এখনও ভাবায়, এখনও কাঁদায়। মান্না চলে গেলেও তার স্মৃতি আমাদের অন্তরে। তার অসমাপ্ত কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। মান্নাকে হারানোর ব্যথা, তার শূন্যতা নিয়ে এবারই প্রথম একটি গান লিখলাম। কৃতাঞ্জলির ব্যানারে ঈদের দিন গানটি প্রকাশ পাবে।

গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। গানটি মুক্তি পাবে ঈদুল ফিতরের দিন কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে।

বিষয়:অভিনয় ইবরার টিপু ঈদুল ফিতর কিংবদন্তী চিত্রনায়ক মান্না

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…