মে মাসে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যার সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ৮ মে ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা দল। এরপরই চলে যাবে চট্টগ্রামে। ১৫ মে থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
তার আগে ১১-১২ মে এমএ আজিজ স্টেডিয়ামে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। ২৩ মে থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।








