জয়পুরহাটের পাঁচবিবিতে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের দায়ে আব্দুল মালেক নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ মে দুপুরে পাঁচবিবি উপজেলার মালিদহ দক্ষিণপাড়া এলাকার আইজুল ইসলামের ৮ বছর বয়সী শিশু কন্যাকে আব্দুল মালেকের বাড়ীর সামনে খেলাধুলা করার সময় আলু বাছাই করার কথা বলে তার বাড়ির ভিতর নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার সময় শিশুটি চিৎকার করলে মালেক তার মুখ চেপে ধরে। এসময় ওই শিশু কন্যার দু’জন খেলার সাথী বাড়ির ভিতর গিয়ে দরজায় ধাক্কা দিলে মালেক বাহিরে এসে ওই শিশুটিকে মারপিট করে তাড়িয়ে দেয়।
পরে বাড়ি ফিরে শিশুটি বাড়ির লোকজনকে বিষয়টি জানালে তার মা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করলে পুলিশ আজ মালেককে গ্রেপ্তার করে।








