চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ নভেম্বর যে সব হলে মুক্তি পাচ্ছে জয়ার ‘কণ্ঠ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ন ০১, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

আসছে শুক্রবার ( ৮ নভেম্বর) দেশজুড়ে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার আলোচিত ছবি ‘কণ্ঠ’। এরইমধ্যে বাংলাদেশে মুক্তি দিতে সেন্সর ছাড়পত্রও পেয়েছে ছবিটি। এমনটাই জানিয়েছে বাংলাদেশে এই ছবির পরিবেশক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

পরিবেশক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, আসছে শুক্রবার ‘কণ্ঠ’ ছবিটি ঢাকা ও ঢাকার বাইরে অন্তত ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রাথমিক ভাবে যে সব চূড়ান্ত হয়েছে, সেগুলো হলো: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, ঢাকা), ব্লকবাস্টার্স সিনেমা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), বলাকা (ঢাকা), মধুমিতা (ঢাকা), বর্ষা (জয়দেবপুর), মম ইন (বগুড়া),  সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবানী (ময়মনসিংহ), রূপকথা (পাবনা), শংখ (খুলনা) ও লিবার্টি (খুলনা)।

চলতি বছরের মে মাসে ভারতে মুক্তি পায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আলোচিত ছবি ‘কণ্ঠ’। মুক্তির এগারো দিনেই ছবিটি আয় করে ২ কোটি রুপির বেশি। পশ্চিম বঙ্গে এখনো একাধিক প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। শুধু তাই নয়, মালায়ালাম ভাষাতেও রিমেক হচ্ছে ‘কণ্ঠ’।

সাফটা চুক্তির ভিত্তিতে ৮ নভেম্বর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

গুলজার বলেন, ‘কণ্ঠ’ ছবিটির বিনিময়ে কলকাতায় যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আকরাম খানের ছবি ‘খাঁচা’। এই ছবিটিতেও অভিনয় করেছেন জয়া আহসান।

একজন বাচিক শিল্পীর (রেডিও জোকি) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্প আর সেই কণ্ঠ ফিরে পাওয়ার লড়াই নিয়ে তৈরি হয়েছে ‘কণ্ঠ’ ছবিটি। ছবিতে জয়া আহসান ও পাওলি ছাড়াও অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: কণ্ঠজয়া আহসাননন্দিতাপাওলিলিড বিনোদনলিড বিনোদনশিবপ্রসাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT