চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ শ্রমিক নেতার জামিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
আদালত
A A
বাংলাদেশ ব্যাংক-৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

বিজিএমইএ’র কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সাধারণ সম্পাদকসহ সাত শ্রমিক নেতাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মন্টু ঘোষ। তার সঙ্গে ছিলেন মো.আনজারুল হাসান ও আনোয়ার হোসেন রেজা।

এর আগে এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনের মেয়াদ শেষে আসামিদের আত্মসমর্পণের পর গত ১ এপ্রিল ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  তবে ওই দিন সংগঠনটির সভাপতি মন্টু ঘোষকে জামিন দেন আদালত।

হাইকোর্টে জামিন প্রাপ্ত সাতজন হলেন সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টু, আন্তর্জাতিক সম্পাদক মঞ্জুর মঈন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদুর রহমান শামীম, টিইউসির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, সাভার আশুলিয়া শাখার সভাপতি লুৎফর রহমান এবং টিইউসির কেন্দ্রীয় সদস্য মো. শাহজাহান।

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে গেলে হামলা সংঘর্ষের ঘটনা ঘটে।  এরপর বিজিএমইএর অতিরিক্ত সচিব (প্রশাসন) মেজর (অব.) রফিকুল ইসলাম গত ৩১ জানুয়ারি বিজিএমইএর কর্মকর্তা-কর্মাচারীদের হত্যার চেষ্টা করার অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিএমইএহাইকোর্ট
শেয়ারTweetPin1

সর্বশেষ

শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

জুলাই ২৭, ২০২৬

বিশ্বকাপ ডামাডোলের মাঝে কেমন হল ক্লাবগুলোর খেলোয়াড় কেনাবেচা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT