চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ মার্চের জনসভা পরিণত নির্বাচনী মহাসমাবেশে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৮
রাজনীতি
A A

দলে দলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সারাদেশ থেকে আসছেন নেতাকর্মীরা। তাদের অনেকের গায়ে সাদা টিশার্ট, পেছনে লেখা ‘নৌকা মার্কায় ভোট দিন’। বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে ব্যানারে শোভা পাচ্ছে নৌকার ছবি। কেউ বা বাঁশ কাঠ কাপড় দিয়ে তৈরি করে এনেছেন নৌকা। নেতাকর্মীদের স্লোগানেও বারবার ধ্বনিত হচ্ছে, ‘নৌকা, নৌকা’। সব মিলে আওয়ামী লীগের ৭ মার্চ উপলক্ষে আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা পরিণত হয়েছে নির্বাচনী মহাসমাবেশে। 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনসভা স্থলে পৌঁছবার আগে মূল মঞ্চে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ। সরকারের বিভিন্ন অর্জন ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ঘুরে ফিরে নেকমতাকর্মীদের মুখে আসছে একটিই আহ্বান, সরকারের ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে নৌকা মার্কায় ভোট দিন।

বুধবারের এ জনসভার বেশ কয়েকদিন আগে থেকেই এ জনসভার ব্যাপক প্রচারণা চালাতে দেখা গেছে আওয়ামীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে। তারা নগরব্যাপী মাইকিং চালিয়েছেন, বিতরণ করেছেন বিভিন্ন লিফলেট ও প্রচারপত্র।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত নির্বাচনকে সামনে রেখে বিপুল জনসমাগম করার ইচ্ছা দলটির। যাতে নির্বাচনের আগে দলীয় শক্তি সম্পর্কে একটা চিত্র তুলে ধরা যায় দেশবাসীর কাছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সামির বিরুদ্ধে স্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ

পরবর্তী

মন্দিরে শুটিং করে ঝামেলায় পড়েছেন রাভিনা টেন্ডন

পরবর্তী
রাভিনা

মন্দিরে শুটিং করে ঝামেলায় পড়েছেন রাভিনা টেন্ডন

চ্যানেল আই অনলাইন- কাজী নওশাবা আহমেদ

মুখোশ পরে কী চাচ্ছেন নওশাবা?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT