আন্তর্জাতিক

কাশ্মিরে ভারতীয় সেনার গুলিতে ৭ পাকিস্তানি সেনা নিহত

কাশ্মিরে ভারতীয় সেনার গুলিতে ৭ পাকিস্তানি সেনা নিহত

কাশ্মির সীমান্তে গোলাগুলির সময় ভারতীয় সেনার গুলিতে ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। রোববার রাতে দুদেশের বাহিমার সীমান্তে এই ঘটনা ঘটে। পাকিস্তান সেনার আন্তঃবাহিনী জনসংযোগ(আইএসপিআর) বিভাগের বরাতে এই খবর দিয়েছে সেদেশের ইংরেজি দৈনিক ডন।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ‘লাইন অব কন্ট্রোলের বাহিমার সেক্টরে ভারতীয় বাহিনীর অস্ত্রবিরতি লঙ্ঘন করে ছোড়া গুলিতে সাত সেনা সদস্য শাহাদাত বরণ করেছেন।’

সেসময় ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী উপযুক্ত জবাব দিয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।

কাশ্মির ইস্যুতে নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে প্রায় তিনমাস ধরে চলা উত্তাপ কমছে না। এই ঘটনা সেই উত্তাপ আরো বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। এর আগে দুই সপ্তাহের গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর ১০ জনের বেশি সদস্য নিহত হয়।

উভয়পক্ষই নিয়মিতভাবে নিয়ন্ত্রণ রেখার কাছে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে।

বিষয়:কাশ্মীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…