চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ খুনের পলাতক আসামীদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

রুমন রেজা রুমন রেজা
৩:২২ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০১৫
অন্যান্য, আদালত
A A

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ আসামীকে নিয়মিত হাজিরা শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সেসঙ্গে আদালত র‌্যাবের ৮ সদস্যসহ পলাতক ১৩ আসামীর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তা আগামী ধার্য্য তারিখের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম শফিকুল ইসলামের আদালত শুনানি শেষে আদেশ দেন। এদিন র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন জানালে তা নামঞ্জুর করেন আদালত।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে.এম. ফজলুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, আগামী ৯ নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছে।

গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা দায়ের করেন। এই ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জনারায়ণগঞ্জে ৭ খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

সবধরনের ক্রিকেট থেকে ব্যাট-প্যাড তুলে রাখলেন রাহানে

জুলাই ৩০, ২০২৬

ফেসবুকে প্রেম, চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন যুবক

জুলাই ৩০, ২০২৬

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

জুলাই ৩০, ২০২৬

শুধু ওষুধ নয়, রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফর ও বাংলাদেশ-চীন সম্পর্কের গতিপ্রকৃতি

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT