অন্যান্য খেলা

৭১ বছর পর এমন প্রত্যাবর্তন লিখে চ্যাম্পিয়ন থিয়েম

টেনিস খেলোয়াড় জো-উইলফ্রেড টোনের হাতে ট্রফি, উল্লাসে ভরা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় জো-উইলফ্রেড টোন ট্রফি হাতে নিয়ে উল্লাস করছে, পেছনে উৎসবের সাজসজ্জা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জার্মানির আলেক্সান্ডার জভেরেভকে হারিয়ে করোনাকালের ইউএস ওপেন শিরোপা জিতেছেন অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম। ফাইনালে চতুর্থবারের চেষ্টায় প্রথম গ্র্যান্ড স্লামের স্বাদ পেলেন ২৭ বছর বয়সী তারকা।

আগেরদিন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে মেয়েদের এককে শিরোপা উঁচিয়ে ধরেছেন জাপানের নাওমি ওসাকা।

শুরুতে দুই সেটে পিছিয়ে পড়েছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২৩ বছর বয়সী জভেরেভকে ২–৬, ৪–৬, ৬–৪, ৬–৩, ৭–৬(৮-৬) গেমে হারান থিয়েম।

দুই সেটে পিছিয়ে পড়ে প্রত্যাবর্তন, ৭১ বছর পর ইউএস ওপেনে এমন গল্প লিখে চ্যাম্পিয়ন থিয়েম। সবশেষ আমেরিকান পাঞ্চো গঞ্জালেস ১৯৪৯ সালে এমন কীর্তি গড়েছিলেন। আর ২০০৪ সালে ফ্রেঞ্চ ওপেনে আর্জেন্টাইন গ্যাস্টন গৌডিও করে দেখিয়েছিলেন এমন প্রত্যাবর্তন।

বিষয়:আজারেঙ্কা ইউএস ওপেন-২০২০ ওসাকা থিয়েম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…