৭০টি মডেলের গ্রাফিক্স ট্যাবলেটে মিটবে আঁকাআঁকির শখ

শুধুমাত্র পেশাদারি আঁকাআঁকি নয় শখের বশেও অনেকে রঙ, তুলি, আর্ট পেপার কিংবা পেন্সিল হাতে তুলে নেন। তবে প্রযুক্তির অগ্রযাত্রায় সেই জায়গাটি দখল করে নিচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট।
তাই শখের বশে আঁকাআঁকি কিংবা পেশাদারিত্বের ক্ষেত্রে যথাযথ বাজেটের কথা চিন্তা করে প্রায় ৭০টি মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গ্রাফিক্স ট্যাবলেট বাজারে এনেছে তথ্যপ্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কিংডম।
এই ট্যাবলেটের মাধ্যমে একদিকে যেমন আঁকাআঁকি সরাসরি ডিজিটাল রুপান্তর হচ্ছে, অন্যদিকে রঙ, তুলি কিংবা আর্ট পেপার নষ্ট বা শেষ হওয়ার ভয় থাকছে না।
সর্বনিম্ন ৪ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দামের হুইন, ওয়াকম, আর্টিসুল ও এক্সপি-পেন ব্র্যান্ডের গ্রাফিক্স ট্যাবলেট পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানটিতে।
রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারের তৃতীয় তলায় মাল্টিমিডিয়া কিংডমের ব্র্যান্ডশপ ও প্রদর্শনী কেন্দ্র (দোকান নং-৩১৬-৩১৭) থেকে সরাসরি কিংবা অনলাইনে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে এই গ্রাফিক্স ট্যাবলেটগুলো কেনা যাবে।
মাল্টিমিডিয়া কিংডমের হটলাইনে (০১৯৭১ ৮১ ৫১ ৩৪) কল করে কিংবা প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকেও বিস্তারিত জানা কিংবা পণ্য অর্ডার করা যাবে।



