বিনোদন

৭ম বাংলা খেয়াল উৎসবের পর্দা উঠছে শনিবার

বাংলা খেয়াল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও শিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ম বাংলা খেয়াল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও শিল্পীরা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আই-এর আয়োজনে প্রতি বছরের মত উচ্চাঙ্গ সংগীতের মহাযজ্ঞ ‘বাংলা খেয়াল উৎসব’-এর ৭ম আসরের পর্দা উঠছে শনিবার (৮ ফেব্রুয়ারি)। ওইদিন বিকেল ৫টা থেকে উৎসব শুরু হয়ে একটানা চলবে রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত।

এ প্রসঙ্গে বাংলা খেয়াল উৎসবের অন্যতম উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান বলেন, সংস্কৃতির পরিশীলন হয় উচ্চাঙ্গ সংগীতের মাধ্যমে। এই সংগীতের প্রসারে নিরলস কাজ করছে চ্যানেল আই। আগে খেয়াল শোনার মানুষ ছিল না। কিন্তু চ্যানেল আই-এর এ উদ্যোগের ফলে বাংলা খেয়ালের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।

উৎসস সম্পন্ন করার সকল প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। উৎসবে করিম শাহাবুদ্দিন, ড. হারুনুর রশীদ, নাশিদ কামাল, শাহীন সামাদ, ইন্দ্রমাহন রাজবংশী, ফেরদৌস আরা, রেজওয়ানা চৌধুরী বন্যাদের মতো সংগীত ব্যক্তিত্বদের সাথে অংশ নিবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সী শিল্পীরা।

২০১৪ সালে আজাদ রহমানের নেতৃত্বে চ্যানেল আই এই ‘বাংলা খেয়াল উৎসব’-এর আয়োজন শুরু করে। চ্যানেল আই-এর ছাদ বারান্দায় অনুষ্ঠিতব্য উৎসবটি সরাসরি সম্প্রচার করা হবে।

বিষয়:নাশিদ কামাল ফেরদৌস আরা রেজওয়ানা চৌধুরী বন্যা শাহীন সামাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…