চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাস আগেই শেষ হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় উড়াল সেতু নির্মাণ

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৯:১৯ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

নির্ধারিত সময়ের প্রায় ৬ মাস আগেই চট্টগ্রামের সবচেয়ে বড় উড়াল সেতু আখতারুজ্জামান ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হচ্ছে। নতুন বছরের শুরুতে দেশের তৃতীয় বৃহত্তম ফ্লাইওভারটি উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ করছেন প্রায় দুই হাজার শ্রমিক।

ঢাকার মত বন্দরনগরী চট্টগ্রামবাসীরও সব চেয়ে বড় দুর্ভোগ যানজট। শহরের মুরাদপুর, জিইসি, ওয়াসা এবং লালখানবাজার মোড়ে যানজট সারা বছরের চিত্র। এর থেকে উত্তরণে ২০১৪ সালে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ৫ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ আখতারুজ্জামান ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়।

২০১৭ সালের জুনে ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ছয় মাস আগেই, আগামী জানুয়ারিতে মূল ফ্লাইওভারের কাজ শেষ হবে। নগরীর যানজটপ্রবণ এলাকায় ফ্লাইওভারটিকে আশীর্বাদ হিসেবে দেখছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। ফ্লাইওভারের নির্মাণ কাজের ৮০ শতাংশ এরই মধ্যে শেষ হয়েছে।

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ফ্লাইওভারটি হবে চট্টগ্রামবাসীর জন্য অতি বাস্তবভিত্তিকি এবং উপযোগী একটি যাতায়াত ব্যবস্থা। চট্টগ্রামের যেসব এলাকায় যানজট ছিল সেসব এলাকা যানজট মুক্ত হবে এ ফ্লাইওভারের জন্য। আমরা যখন কোনো কাজে হাত দেই তখন চেষ্টা করি ওই কাজটিকে কতটা সুন্দরভাবে করা যায়।

৯৪টি পিলারের ওপর চার লেইনের আখতারুজ্জামান ফ্লাইওভারের গার্ডার হবে ৯শ’টি। ফ্লাইওভারের দুই নম্বর গেইট অংশে হবে ওয়াই লুপ। আর জিইসি মোড়ে দু’টি র‌্যাম্প নির্মাণে ফ্লাইওভারের সুফল অনেক বাড়বে বলে আশাবাদী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT