চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মার্চ প্রেক্ষাগৃহে আসছে শাকিব-ফারিয়া জুটির প্রথম ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

আলোচিত ছবি ‘শাহেনশাহ’ মুক্তি পাচ্ছে ৬ মার্চ। প্রযোজক সেলিম খান সোমবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে বলেন, সিনেমা হলের মালিক, বুকিং এজেন্টদের অনুরোধে ৬ মার্চ ‘শাহেনশাহ’ মুক্তি দিচ্ছি। তারা খুব করে ধরেছে।

‘শাহেনশাহ’ ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন শীর্ষ অভিনেতা শাকিব খান ও নুসরাত ফারিয়া। ছবিতে আছেন নবাগত আরেক নায়িকা রোদেলা জান্নাত।

সোমবার দুপুরে শাহেনশাহ মুক্তির জন্য প্রযোজক ও পরিবেশক সমিতিতে চিঠিও দিয়েছেন বলে জানান সেলিম খান। তিনি আরও বলেন, শাহেনশাহ ঈদে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু সিদ্ধান্ত বদলে ফেলেছি। ঈদে মুক্তি দেওয়া হবে বিদ্রোহ, যে ছবির নাম ছিল ক্রিমিনাল। ওই ছবিটি শাহীন সুমন পরিচালিত, অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী।

খোঁজ নিয়ে জানা যায়, ৬ মার্চ অন্যদুটি ছবির মুক্তির তারিখ নেয়া প্রযোজক সমিতি থেকে। উৎসব ব্যতীত দুইয়ের অধিক ছবি মুক্তির নিয়ম নেই, তাহলে ‘শাহেনশান’ মুক্তি পাবে কীভাবে? এ প্রসঙ্গে প্রযোজক সমিতির সেক্রেটারি শামসুল আলম বলেন, মুঠোফোনে প্রযোজক বিষয়টি জানিয়েছেন। শুনেছি লিখিত দিয়েছেন।

সিনেমা হল বাঁচাতে বড় আয়োজনের ছবি দরকার। হয়তো বিশেষ বিবেচনায় ছবিটি মুক্তির ডেট দিতে পারি। মঙ্গলবার এ ব্যাপারে প্রযোজক সমিতিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

শামীম আহমেদ রনি পরিচালিত শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুভব মাহবুবআহমেদ শরিফউজ্জ্বলনুসরাত ফারিয়ামিশা সওদাগররোদেলা জান্নাতলিটন হাসমিলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT