চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ ফুট দূরত্ব থেকেও করোনাভাইরাস ছড়াতে পারে: যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের জন্য এতোদিন যে ৬ ফুট দূরত্বের কথা বলা হচ্ছে তাও নিরাপদ নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ।

সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সোমবার শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খোলার বিষয়ে স্বাস্থ্যঝুঁকির বিষয়ে বলতে গিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই বিষয়ে বলা হয়, আক্রান্ত ব্যক্তি থেকে ৬ ফুট দূরত্বে থাকলেও বাতাসের মাধ্যমে ভাইরাস সংক্রমিত হতে পারে।

সিডিসি আরও জানায়, করোনাভাইরাস কখনো কখনো ক্ষুদ্র ক্ষুদ্র কণার মাধ্যমে ছড়িয়ে যেতে পারে, যা বাতাসে দীর্ঘ সময় অক্ষত থাকে। তাছাড়া পূর্বে যে ৬ ফুট নিরাপদ দূরত্বের স্বাস্থ্যবিধি বলা হয়েছিলো তাও অতিক্রম করতে পারে।

এর আগে চীনের গবেষকদের পরিচালিত এক গবেষণাতেও এধরনের বক্তব্য ওঠে আসে। চীনা গবেষকরা বলেছিলেন, ১৩ ফুট দূরেও ছড়াতে পারে ভাইরাস। অর্থাৎ সরকার সোশ্যাল ডিসট্যান্সিং-এর যে দূরত্ব তৈরি করে দিচ্ছে, তার দ্বিগুণ দূরতেও ছড়াতে পারে ভাইরাস। এখানে ৩ বা ৬ ফুটই যথেষ্ট নয় ।

করোনার স্বাস্থ্যবিধি হিসেবে কর্মক্ষেত্র, রেস্টুরেন্ট, বিভিন্ন শপে সাধারণ কমপক্ষে ৬ ফুট দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

Reneta

সম্প্রতি করোনাভাইরাসের জন্য নতুন ধরনের স্বাস্থ্যনীতিমালা তৈরির জন্য পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। প্রতিবেদনটি এমন সময় আসছে যখন যুক্তরাষ্ট্র নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাসহ যাবতীয় কিছু পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।

দেশটিতে এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছে ৭৬ লাখ ৭৯ হাজার ৬৪৪ জন। মৃত্যুবরণ করেছে ২ লাখ ১৫ হাজার ৩২ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসযুক্তরাষ্ট্রসিডিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT