চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার প্রস্তাবে ফেসবুকে যত প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশে প্রতি মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার প্রতিক্রিয়ায় ছেয়ে গেছে হাজারো মানুষের টাইমলাইন। নিউজ ফিডে ফেসবুক বন্ধে হচ্ছে এরকম ফিসফিস। ফেসবুক বন্ধ হচ্ছে এমন গুজব থেকে খবর প্রকাশিত হয়েছে অনলাইন সংবাদমাধ্যমে। সেসব গুজব নির্ভর খবর আবার নতুন গুজব ছড়াচ্ছে ফেসবুকেই।

গণমাধ্যমকর্মী থেকে শুরু করে ফেসবুকে হাজারো ফলোয়ারে তারকা হয়ে যাওয়ারাও হয়েছে সরব। তাদের কেউ কেউ বলছে শিশু-কিশোরদের রাত জাগার প্রবণতা দূর করতে রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখাই ভালো। আবার কেউ করছেন হাসিঠাট্টা।

শিক্ষক ও লেখক হাসিম উদ্দীন আহমেদ লিখেছেন,”গুজব ছড়ানোর দায়ে সরকার নাকি শীঘ্রই ফেসবুক বন্ধ করে দিচ্ছে। এটাও নিশ্চয়ই একটা গুজব!’

রসিকতা করে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইব্রাহিম খলিল সবাক ফেসবুকে লিখেছেন,”রাত জেগে ফেসবুকিং করে আমার শুধু কর্মক্ষমতাই বাড়েনি, কর্মদক্ষতাও বেড়েছে।আগে শুধু ফটোশপ, ইলাস্ট্রেটর পারতাম। এখন এডব প্রিমিয়ার, আফটার ইফেক্টস, ফাইনাল কাট প্রো, এডব অডিশন, এডব এনিমেটও পারি।


সুতরাং সবাই রাত জেগে ফেসবুকিং করুন, দিনের বেলা ঝিমোন। দক্ষতা অটো বেড়ে যাবে।
এক বন্ধু আমার পরামর্শ শোনেনি। এখন সে কাজের ক্ষমতা, কামের ক্ষমতা, সব ক্ষমতা হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়।”

তবে গুজব এবং গুজব নিয়ে হাসি-ঠাট্টার মধ্যে রসিকতার ছলে মানসিকতার উন্নয়নে জোর দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ আর হোসাইন। ফেসবুক বন্ধ না করে বরং প্রকৃত শিক্ষার মাধ্যমে সচেতন করে সামাজিক মাধ্যম ব্যবহার শুরু করার ওপর জোর দিয়েছেন তিনি।

Reneta

তার ফেসবুক স্ট্যাটাসের লেখাটি পুরোপুরি তুলে ধরা হলো:

“প্রতিরাতে ফেসবুক ৬ ঘণ্টা বন্ধ থাকবে
…পলিসি মেকাররা যা ভাবছেন;
-সবাই গুড নাইট বলে নাইট ড্রেস পরে শুয়ে পড়বে
-জঙ্গিরা সকালে দলে দলে তওবা পড়তে পড়তে আত্মসমর্পণ করবে
-যে ছেলেটা আজ রাতেই ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস করবে ভেবেছিল, সে বাথরুমে ঢুকে নিজের মাথা কমডে চেপে ধরে আত্মহত্যা করবে
…এই সাফল্য দেখে কয়েকদিন পর নোটিশ আসবে, ‘কর্ডলেস ফোন দিনে ৬ ঘণ্টা ব্যবহার করা যাবে না। নেটওয়ার্ক ডাউন করে দেয়া হবে’
‘দা বটি কোরবানি ঈদের সময় ছাড়া ধার করানো যাবে না…চাকু ধার করার সাইকেল যদি কাউকে অন্য মৌসুমে চালাতে দেখা যায় তাহলে সেই বান্দারে ডাউন করে দেয়া হবে’
ছোটবেলায় পড়েছিলাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ
যেদিন যদি আজকের ২/১ টা বিজ্ঞ পলিসিমেকারদের চিনতাম, তাহলে রচনায় লেখতাম… “আরে ভুদাই, ডিনামাইট রাতে ব্যবহার করা বন্ধ করে দিলেই তো হয়… হয়ে গেলো বিজ্ঞান আশীর্বাদ”
ব্যাপারটা বিজ্ঞান, পিক টাইমে আশীর্বাদ… আর অফপিক টাইমে অভিশাপের মতো
জোকস এপার্ট; যে ছুরি দিয়ে হত্যা করা যায়, সেই ছুরিই আবার কাজে লাগে কারো হাতের দড়ি কেটে তাকে উদ্ধার করার জন্য। ব্যাপারটা মানসিকতায়।এটা যতদিন না চেইঞ্জ করার উদ্যোগ নেয়া হবে, ততদিন ছুরি চাকু দাড়ি-মোছ কামানো যতই লিমিটেড করেন, লাভ হবে না ভাইটি
এটা কেমনে চেইঞ্জ করবেন? মানুষের মানসিকতা কেমনে চেইঞ্জ করবেন?
যেমনে তারা ব্রেইন ওয়াশ করে, ঠিক তেমনে
তারা পারলে, আমরা পারব না কেন রে?
তারা ব্রেনওয়াশ করা ছোটবেলা থেকে শুরু করে… আমরাও শুরু করবো স্কুল কলেজ থেকে
তারা ফিউচার দেখায়… আমরাও দেখাবো ফিউচার
“দেশজুড়ে চলতে থাকা এই ন্যাশনাল ইস্যুর সমাধানটা আইসিটি মন্ত্রণালয় করতে পারবে না… পারলে পারবে শিক্ষা মন্ত্রণালয়”
এটাই আমাদের ধরতে টাইম লাগছে… এই আর কি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকফেসবুক বন্ধফেসবুক- সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা চার বিশ্বকাপে অনুমান সঠিক ছিল, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT