৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হবেন।
মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন তিনি।
ভিডিও কনফারেন্স অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। সোমবার পর্যন্ত সারা বিশ্বে প্রায় সোয়া সাত লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে মারা গেছেন প্রায় ৩৪ হাজার। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দেড় লক্ষাধিক মানুষ।
বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ জন। মারা গেছেন ৫ জন।






