৬৩ শিক্ষার্থীকে স্থায়ী বহিস্কারের সুপারিশ
অফিসে বসে একজন পুরুষ কর্মকর্তা বা নেতা আলোচনা করছেন, পেছনে দেয়াল ও কিছু সাজসজ্জা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
প্রশ্ন ফাঁস ও জালিয়াতির দায়ে ৬৩ শিক্ষার্থীকে স্থায়ী বহিস্কার করার সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিষদ। সকাল সাড়ে দশটায় শৃঙ্খলা পরিষদের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। জালিয়াতির ঘটনায় এ নিয়ে আজীবন বহিস্কৃত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৭৮ জনে। এর আগে একই অভিযোগে ১৫ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ৯ জনকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানো নটিশ পাঠানো হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






