চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০ সিনেমা হলে তায়েব-মাহির ‘অন্ধকার জগত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

ঢাকাসহ দেশের বড় বড় ৬০ সিনেমা হলে মুক্তি পেল বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগত’। এ ছবির নায়ক ডিএ তায়েব চ্যানেল আই অনলইনকে এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, শুধুমাত্র দেশের বড় বড় হলগুলোতে মুক্তি দেয়া হচ্ছে ‘অন্ধকার জগত’। ডিএ তায়েব জানান, যেসব হলে ছবি দেওয়া হয়েছে সবখানেই হাই রেন্টালে দেওয়া হয়েছে।

‘অন্ধকার জগত’ ছবির পরিচালক বদিউল আলম খোকন। এর আগে তিনি শাকিব খানকে নিয়ে ‘হিরো দ্য সুপারস্টার’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নিষ্পাপ মুন্না’, ‘মাই নেম ইজ খান’, ‘ডন নম্বর ওয়ান’, ‘রাজা বাবু’সহ ২০ টির বেশি সুপারহিট ছবি নির্মাণ করেছেন। অনেকদিন পর দাপুটে এই নির্মাতার ছবি পেতে যাচ্ছেন দর্শকরা। নির্মাতা খোকন বলেন, ‘আমার সর্বোচ্চ মেধা দিয়ে অন্ধকার জগত ছবি বানিয়েছি। দর্শক হতাশ হবে না এটি দেখি। ‘অন্ধকার জগত’ হবে পয়সা উসুলের ছবি।’

পরীমনির সঙ্গে ‘সোনাবন্ধু’ ছবিতে অভিনয় করেছিলেন ডিএ তায়েব। এবার আরেক জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে ‘অন্ধকার জগত’ দিয়ে রুপালী পর্দায় আসছেন চিত্রনায়ক ডিএ তায়েব। এ ছবি নিয়ে তার প্রত্যাশা আকাশচুম্বী। বললেন, পুরোপুরি আধুনিক গল্প ও নির্মাণের ছবি ‘অন্ধকার জগত’। সন্ত্রাসজগতের গল্প নিয়ে ছবির কাহিনি। এর মধ্যে মানবতার গল্পও আছে।

ডিএ তায়েব বলেন, ‘প্রেম, বিরহ, পারিবারিক টানাপড়েন, অ্যাকশন সবকিছুই শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে অন্ধকার জগতে। ছবিটি নিয়ে প্রেক্ষাগৃহের মালিকদের আগ্রহ আছে। চাইলে ৮০ সিনেমা হলে ছবিটি মুক্তি দিতে পারতাম। আপাতত ৬০টিতে দিচ্ছি। দেশের অন্যান্য হলে যেসব ছবি চলছে সেগুলোতে যেন ক্ষতি না হয় সেজন্য হল সংখ্যা ৬০-টির বেশি দেইনি।’

এদিকে, গেল ১৬ ফেব্রুয়ারি এফডিসির একটি ফ্লোরে ‘অন্ধকার জগত’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, চিত্রনায়ক শাকিব, ডিএ তায়েবসহ অনেকেই। প্রিমিয়ারে ছবিটি দেখে সবাই প্রশংসা করেন। নায়ক শাকিব খান নিজেও এ ছবির জন্য শুভকামনা জানান এবং হলে গিয়ে দেখার আহ্বান জানান।

Reneta

রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বলাকা, বিজিবি, মধুমিতা, আনন্দ, সনি, জোনাকিসহ রংপুরের শাপলা, বরিশালের অভিরুচি, সিলেটের নন্দিতা, যশোরের মনিহার, ময়মনসিংহের ছায়াবানির মতো দেশের বড় বড় ৬০ সিনেমা হলে চলবে ‘অন্ধকার জগত’। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আনোয়ারা, আলেকজান্ডার বো, মৌমিতা মৌ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসজি প্রডাকশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএ তায়েববদিউল আলম খোকনমাহিয়া মাহিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT