চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০০ উইকেটের চূড়ায় রাজ্জাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অনন্য মাইলফলক থেকে ছয় কদম দূরে ছিলেন। জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে নেমে প্রথম দিনেই কীর্তিটা গড়ে ফেললেন আব্দুর রাজ্জাক। প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট শিকারের চূড়া ছুঁয়েছেন খুলনার ৩৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে গত বছরের জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন রাজ্জাক। সেই তালিকায় আর কেউ নাম লেখানোর আগেই ৬০০-এর ক্লাব খুললেন তিনি।

শনিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে নেমেছে খুলনা। ইনিংসে নিজের ষষ্ঠ উইকেটটি শিকারের মধ্যে দিয়ে মাইলফলকে পা রাখেন রাজ্জাক। শুরু করেছিলেন ওপেনার মেহেদী মারুফকে উইকেটের পেছনে সোহানের ক্যাচ বানিয়ে। কীর্তি ছুঁয়েছেন রবিউল হককে বোল্ড করে।

শেষপর্যন্ত ২৪.১ ওভার বল করে ৬৯ রান খরচায় ৭ উইকেট নিয়ে রংপুরকে ২২৪ রানে অলআউট করে দিতে বড় ভূমিকা রেখেছেন রাজ্জাক।

জাতীয় লিগের ২১তম আসর শুরুর আগে রাজ্জাকের উইকেট ছিল ৫৮১টি। তিন ম্যাচে ১৩ উইকেট নিয়ে ছয়শ’র খুব কাছে চলে এসেছিলেন বাংলাদেশ দলকে একসময় স্পিনে নেতৃত্ব দেয়া রাজ্জাক।

২০০১-০২ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত রাজ্জাক একশ উইকেটের দেখা পান ২০০৪-০৫ মৌসুমে। ২০০ উইকেট ছুঁতে লেগে যায় দীর্ঘ সময়, ২০১২-১৩ মৌসুমে। ৩০০ ছুঁতে সময় নেন কেবল এক মৌসুম। বল হাতে অদম্য ছুটে চলা রাজ্জাক ২০১৮-১৯ মৌসুমে এসে সেটি করে ফেলেছেন প্রায় দ্বিগুণ।

১৯ বছরের ক্যারিয়ারে রাজ্জাক খেলতে নেমেছেন ১৩২তম প্রথম শ্রেণির ম্যাচ। ৩৯বার ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। সেরা বোলিং ৮৪ রানে ৯ উইকেট। বাঁহাতি স্পিনার ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন দশবার।

Reneta

টায়ার-১ এর এই ম্যাচে রাজ্জাকের তোপের দিনে রংপুরের ইনিংসে কোনো ফিফটি নেই। রিশাদ হোসেন সর্বোচ্চ ৪২ করে ফেরেন। নাসির হোসেন করেন ৪০ রান।

পরে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই খুলনাও। ইমরুল কায়েস ৬ ও মইনুল ইসলাম ২ রানে ফিরে গেছেন। ২ উইকেটে ২৪ রানে দিন শেষ করেছে রাজ্জাকের দল।

কক্সবাজারে টায়ার-১ এর আরেক ম্যাচে, মুখোমুখি হয়েছে রাজশাহী ও ঢাকা বিভাগ। শুরুতে ব্যাট করে ২৩০ রানে গুটিয়ে গেছে রাজশাহী। ঢাকা এক ওভার ব্যাট করলেও কোনো উইকেট হারায়নি, রানও তুলতে পারেনি।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান এসেছে দুজনের ব্যাটে, ৫৬ এসেছে নাজমুল হোসেন শান্তর থেকে। মুক্তর আলিও ৫৬ রানে অপরাজিত থাকেন। সানজামুল ইসলাম করে যান ৪৯।

ঢাকার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সুমন খান ও শুভাগত হোম। সালাউদ্দিন সাকি ও জুবায়ের হোসেন লিখনের উইকেট ২টি করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুর রাজ্জাকজাতীয় ক্রিকেট লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT