চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণের ৬ ঘন্টা পর ইউপি মেম্বারকে উদ্ধার করেছে পুলিশ, আটক ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২১
জনপদ, পাবনা
A A
পুলিশের সঙ্গে আটক ব্যক্তিরা, অপহরণের ৬ ঘন্টা পর উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় অপহৃত ইউপি মেম্বার কোবাদ আলী ব্যাপারি (৫৩) কে অপহরণের ৬ ঘন্টা পর পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা ২ অপহরণকারীকেও আটক করা হয়েছে।  

ইউপি মেম্বার কোবাদ আলী আমিনপুর থানার বাঘইল মধ্যপাড়া গ্রামের মৃত হাকিম ব্যাপারির ছেলে এবং সুজানগর ইউনিয়নের রানীনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার।

আটক হওয়া ২ অপহরণকারী হলো, পাবনা শহরতলীর সিঙ্গা উত্তরপাড়ার আহমেদ অলীর ছেলে মো: মামুন(২১)এবং পাবনা সদর উপজেলার চরআশুতোশপুর গ্রামের দেওয়ান আব্দুল্লাহর ছেলে দেওয়ান আসাদুল্লাহ তুষার(২৫)।

বুধবার রাতে পাবনা সদর উপজেলার চরআশুতোশপুর বাজার সংলগ্ন একটি মেহগনি গাছের বাগান থেকে অপহৃত কোবাদকে উদ্ধার এবং ২ অপহরণকারীকে আটক করে পুলিশ।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ বলেন, বুধবার দুপুরে কোবাদ আলী ব্যাপারি আমিনপুর থেকে বাসে মেয়ের শশুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি পাবনা বাস টার্মিনালে বাস থেকে নেমে মেরিল বাইপাশ রোড এলাকায় ৫/৬জন দুষ্কৃতকারী অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়।

পরে তার পরিবারের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার বিকাশে ২ দফায় ৪৫ হাজার টাকা অপহরণকারীদের দেয়। এরপর বাঁকি টাকা পরিশোধের জন্য কোবাদ আলীকে মারধর করে। এ অবস্থায় কোবাদের স্বজনরা পাবনার পুলিশ সুপারকে জানালে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম)মাসুদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোবাদকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের ২ সদস্যকে আটক করে।

পাবনার পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আটককৃত ২ জন পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একইভাবে অপহরণ করার পর তাদের স্বজনদের কাছ থেকে মুক্তি পণ আদায় করে আসছিল। চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমদানি-রপ্তানিতে গ্রাহক ভোগান্তি কমাতে চালু হলো ই-পেমেন্ট

পরবর্তী

হবিগঞ্জে পিকআপের চাপায় এক নারী নিহত

পরবর্তী

হবিগঞ্জে পিকআপের চাপায় এক নারী নিহত

ঈদে আসছে নায়ক মান্নার প্রোডাকশনের ছবি ‘জ্যাম’

সর্বশেষ

বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT