চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৫ মিনিট ‘আগামীকাল’ দেখলে পুরোটা দেখতে চাইবে দর্শক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২৯, মে ২০২২
বিনোদন
A A

“পরিশ্রম করলে কোনো কিছু বিফলে যায় না। মানুষ যে কাজে বেশি পরিশ্রম দেয়, সেই কাজে সফলতা নিশ্চিত। আগামীকাল বানাতে গিয়ে আমাদের প্রত্যেকের পরিশ্রম করতে হয়েছে। এরমধ্যে কোভিড আসায় আরও বাধায় পড়ি। সবকিছু কাটিয়ে আগামী ৩ জুন আগামীকাল মুক্তি দিচ্ছি। বিশ্বাস করি, দর্শক যদি ৫ মিনিট ছবিটি দেখে তাহলে পুরোটা দেখতে মন চাইবে।”

মুক্তি পেতে যাওয়া ‘আগামীকাল’ ছবি নিয়ে আত্মবিশ্বাস রেখে কথাগুলো বলছিলেন পরিচালক অঞ্জন আইচ।

অঞ্জন আইচ অসংখ্য টিভি নাটক বানিয়ে সুনাম অর্জন করেছেন। ‘আগামীকাল’ হতে যাচ্ছে তার নির্মিত প্রথম ছবি। অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম, টুটুল চৌধুরী, সূচনা আজাদ, আশিস খন্ডকার, তারিক স্বপন, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সাবেরি আলম প্রমুখ।

৩ জুন ছবিটি মুক্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করা হয়। ছবি সংশ্লিষ্ট ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল। তিনি এ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন। আরও হাজির ছিলেন ‘মিশন এক্সট্রিম’ ছবির পরিচালক ও পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার।

সেখানে উপস্থিত থেকে অঞ্জন আইচ বলেন, ‘আগামীকাল’ সাইকো থ্রিলার ধাঁচের গল্পের ছবি। প্রতিটি দৃশ্যে ঘটন অঘটনের ব্যাপার আছে। তাই একবার দেখা শুরু করলে শেষটা না জানা পর্যন্ত উঠে যাওয়ার সুযোগ নেই। দীর্ঘ ১৫ বছর নাটক বানিয়েছি। আগামীকাল সিনেমার পর আমার আরও সিনেমা আসবে। সবার সহযোগিতা পেলে ভালো কাজে সাহস পাবো।

Reneta

আগামীকাল’র মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ইমনের ছবি। ২০১৯ সালে সুপারস্টার শাকিব খানের সঙ্গে ইমন সুপারহিট ছবি ‘পাসওয়ার্ড’-এ দিয়ে অভিনয় করে আলোচিত হয়েছিলেন। সেখানে নায়ক নয়, অভিনেতা ইমনকে পাওয়া গিয়েছিল। আগামীকাল-এও নায়ক নয়, একজন পরিপূর্ণ অভিনেতা হিসেবে ইমনকে দেখা যাবে, এমনটাই জানালেন তিনি।

ইমন বলেন, আগে নায়কোচিত ব্যাপার প্রাধান্য দিতাম। কিন্তু এখন আমার অভিনেতা হওয়া ইচ্ছা। শাকিব ভাই আমাকে পাসওয়ার্ড-এ সুযোগ দিয়ে এই ইচ্ছাটা পূরণে সহায়তা করেছেন। অনেকেই বলেছিলে, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু শাকিব ভাইয়ের কথা শুনে বেশ উপকার হয়েছে। নতুন করে মানুষ আমার অভিনয়ের ফ্যান হয়েছে। এখন ভার্সেটাইল অভিনেতা হওয়ার চেষ্টা করছি। আমি মনে করি, ভালো অভিনেতা হলে দীর্ঘদিন কাজের মাধ্যমে মানুষের মনে থাকা সম্ভব।

‘আগামীকাল ছবিতে অভিনয় করার চেষ্টা করেছি। সবাই চেষ্টা করেছে নিজেদের ভালোটা স্ক্রিনে তুলে ধরার। সেই ক্যারিশমটা দেখিয়েছেন পরিচালক অঞ্জন দাদা। এখানে আহামরি নাচ, ফাইট নেই। প্রশ্ন হচ্ছে তাহলে মানুষ কেন আগামীকাল দেখবে? যদি দর্শক গল্প দেখতে চায়, অভিনয় দেখতে চায় তাহলে আগামীকাল দেখতে হলে যাবে। দিনশেষে ভালো গল্পের ছবি মানুষ দেখে।’

‘আগামীকাল’-এর গুরুপূর্ণ চরিত্রে অভিনয় করেন সূচনা আজাদা। তার কথা, আমার বিশ্বাস ছবি দেখলে টাকা উশুল হবে। এটা যে সত্যি অন্যরকম গল্পের ছবি সেটা দর্শক হলে গিয়ে দেখলে প্রমাণ পাবেন।

ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি জানান, ৩০টির মতো সিনেমা হলে মুক্তি দেয়া হবে ‘আগামীকাল’।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জন আইচইমনকোনালচলচ্চিত্রলিড বিনোদনশাকিব খানসানী সানোয়ারসূচনা আজাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT