চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ মাসে রাজস্ব ঘাটতি প্রায় ২৬ হাজার কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

রাজস্ব ঘাটতি মেটাতে এ বছর বকেয়া রাজস্ব আদায়, মনিটরিং বৃদ্ধি, রাজস্ব ফাঁকি রোধসহ অনেক পদক্ষেপ নিয়েছে এনবিআর। তারপরও ঘাটতির অঙ্ক রয়েছে দুইয়ের ঘরে। নভেম্বর মাস শেষে চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা।

সম্প্রতি অর্থমন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে কাস্টমস খাতে। দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি দেখা গেছে ভ্যাট খাতে। তবে ঘাটতি থাকলেও আয়কর খাতের রাজস্ব আহরণ কিছুটা ভালো অবস্থানে রয়েছে।

করোনাকালে দেশে ব্যবসা-বাণিজ্যে ধীর গতি থাকলেও এখন অনেকটা সচল রয়েছে। আমদানি-রপ্তানি বেড়েছে। তাই এনবিআর কর্মকর্তারা বলছেন, বর্তমানে ব্যবসা-বাণিজ্যের যে গতি দেখা যাচ্ছে, তাতে রাজস্ব ঘাটতি খুব বেশি হবে বলে মনে হচ্ছে না।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের নভেম্বর মাস পর্যন্ত ৫ মাসে এনবিআর রাজস্ব আহরণের পরিমাণ ৮৭ হাজার ৯২ কোটি ৭১ লাখ টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১২ হাজার ৯৫৯ কোটি ৮৩ লাখ টাকা। অর্থাৎ এই ৫ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি হয়েছে ২৫ হাজার ৮৬৭ কোটি ১২ লাখ টাকা। এতে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩ দশমিক ১৯ শতাংশ। অথচ গত অর্থবছর একই সময় প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ১৯ শতাংশ।

তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সবচেয়ে বেশি রাজস্ব ঘাটতি রয়েছে আমদানি-রপ্তানি (কাস্টমস) খাতে। নভেম্বর পর্যন্ত এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার ২৬১ কোটি ৮৭ লাখ টাকা। কিন্তু আদায় হয়েছে ২৭ হাজার ৭১৩ কোটি ৬৩ লাখ টাকা। এতে ঘাটতি হয়েছে ১০ হাজার ৫৪৮ কোটি ২৪ লাখ টাকা।

Reneta

তবে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণ কম হলেও গত অর্থবছরের একই সময়ের চেয়ে আহরণ বেড়েছে এক হাজার ৬২৭ কোটি ৫৪ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় কাস্টমস খাতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২৪ শতাংশ।

রাজস্ব আহরণে দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি রয়েছে ভ্যাট (মূসক) খাতে। এ খাতে নভেম্বর পর্যন্ত আদায় হয়েছে ৩৩ হাজার ৪৪৫ কোটি ৮১ লাখ টাকা। কিন্তু লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৫২৮ কোটি ৯ লাখ টাকা। অর্থাৎ ঘাটতি রয়েছে ৯ হাজার ৮২ কোটি ২৮ লাখ টাকা। আর গত অর্থবছরের তুলনায় একই সময়ে মাত্র ১১ কোটি ৬১ লাখ বেশি ভ্যাট আদায় হয়েছে। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ।

রাজস্ব ঘাটতি সবচেয়ে কম হয়েছে আয়কর খাতে। নভেম্বর পর্যন্ত এ খাতে ৩২ হাজার ১৬৯ কোটি ৮৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৫ হাজার ৯৩৩ কোটি ২৭ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৬ হাজার ২৩৬ কোটি ৬০ লাখ টাকা কম। তবে এটি গত অর্থবছরের চেয়ে এক হাজার ৪৯ কোটি ৫১ লাখ টাকা বেশি। আর এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২২ শতাংশ।

চলতি অর্থবছর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩৩ হাজার কোটি টাকা। এর মধ্যে কাস্টমস খাতে ৯৫ হাজার ৬৫২ কোটি, ভ্যাট খাতে ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি ও আয়কর খাতে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রণালয়আয়করভ্যাটরাজস্ব আহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT