বিনোদন

৫ বছর পর আজ শেষ হলো ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং

শুটিং সেটে অভিনেতা ও কলাকুশলীদের দল, উৎসবমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং সেটে অভিনেতা ও কলাকুশলীদের দল, উৎসবমুখর পরিবেশ, শেষের দৃশ্যের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। গত পাঁচ বছর আগে ছবিটির শুটিং শুরু হয়েছিল। অবশেষে আজ শেষ হলো।

বেনারসে তিন দিনের শুটিং ছিল ছবির টিমের। সেই কাজ শেষ হতেই পরিচালক অয়ন মুখার্জি জানালেন, ছবির শুটিং শেষ হয়েছে।

সামাজিক মাধ্যমে নির্মাতা বলেছেন, ‘অবশেষে শুটিং শেষ হলো। পাঁচ বছর আগে প্রথম শট নেয়া হয়েছিল। আজ শেষ। অবিশ্বাস্য, চ্যালেঞ্জিং ও জীবনে একবারই ঘটার মতো যাত্রা এটি।’

আলিয়া ভাটও জানিয়েছেন শুটিং শেষ হওয়ার খবর। সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘২০১৮তে শুরু করেছিলাম। অবশেষে এখন শেষ হলো ব্রহ্মাস্ত্রের শুটিং। দীর্ঘ সময়। সিনেমা হলে দেখা বে ৯.৯.২২ এ।’

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীরের চরিত্রের নাম শিব। তার বান্ধবী ইশার ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। এটি রণবীর-আলিয়া জুটির প্রথম ছবি। ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়। ২০২২ সালের ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। কইমই

বিষয়:আলিয়া ভাটব্রহ্মাস্ত্ররণবীর কাপুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…