চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ৫ দিন ধরে শেরপুরের নমুনা পরীক্ষা বন্ধ

হাকিম বাবুল হাকিম বাবুল
২:২৭ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করার জন্য শেরপুর জেলা থেকে সংগৃহীত ১৪৭টি নমুনা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলেও গত ৫ দিনে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আজ ২৬ এপ্রিল শেরপুরের কোনো নমুনা পরীক্ষা হবে কিনা তাও নিশ্চিত করে জানাতে পারেননি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

নমুনাগুলো পরীক্ষা না হওয়ায় কারো যদি কোভিড-১৯ পজিটিভ থেকে থাকে তাহলে তার দ্বারা করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা করা হচ্ছে।

এছাড়া আইসোলেশনে থাকা কয়েকজনের দ্বিতীয় নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলে তাদেরকেও ছাড়পত্র দেওয়া যেতো।

এ নিয়েও জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ.কে.এম আনওয়ারুর রঊফ।

চলতি মাসের ৫ তারিখ শেরপুরে প্রথম করোনা পজিটিভ রোগী পাওয়ার পর জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ সম্মিলিতভাবে করোনা প্রতিরোধে সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করে গেলেও ইতোমধ্যে চিকিৎসক, পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ২৪ জন।

Reneta

কিন্তু গত ২০ এপ্রিলের পরে শেরপুরের আর কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। এর ফলে নতুন করে সংগ্রহ করা যাচ্ছে না অন্যদের নমুনাও।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ল্যাব থেকে জানানো হয়েছে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জামালপুর হাসপাতালের অনেক চিকিৎসক, স্বাস্থ্য কর্মী এবং রোগী করোনা আক্রান্ত হওয়ায় কেবলমাত্র ওই দুই হাসপাতালের নমুনাগুলো জরুরি ভিত্তিতে তারা পরীক্ষা করছেন। এজন্য অনেক নমুনা পরীক্ষা পেন্ডিং রয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন: আমরা বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখছি। ইতোমধ্যে উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছি। যোগাযোগ করা হচ্ছে, অচিরেই এ বিষয়টির সমাধান হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসশেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT