চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ জানুয়ারির মতো নির্বাচন আর হবে না: ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৫৪ অপরাহ্ণ ০৪, জুন ২০১৭
রাজনীতি
A A
৫ জানুয়ারির মতো দেশে  আর কোন নির্বাচন হবে না বলে হুশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় প্রদান অতিথির বক্তব্যে তিনি এই হুশিয়ার করেন।
সভায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবুর সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
মির্ফজা খরুল বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি যা হয়েছে এমন কোন নির্বাচন আর হবে না। আওয়ামী লীগ যদি ভাবে যে, বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী রেখে তারা অতি আনন্দে আরেকটি ৫ জানুয়ারি বাস্তবায়ন করবে তবে তারা বোকার স্বর্গে বাস করছে। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে মানুষ।
বিএনপি মহাসচিব বলেন, এই সরকার একদিকে গুম, খুন, হত্যা, মামলা দিয়ে জুলুমের রাজত্ব কায়েম করেছে, আরেকদিকে অবাস্তব, কাল্পনিক বাজেট দিয়ে লুঠপাটের রাজত্ব কায়েম করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। ব্যাংকগুলো লুঠ করে এখন জনগণের টাকায়  টাকা ভর্তুকি দিচ্ছে। দেশে লক্ষ লক্ষ যুবক বেকার, কর্মসংস্থান নেই। অথচ মেগা প্রজেক্টের বাজেট দিয়ে মেগা দুর্নীতির সুযোগ সৃষ্টি করেছে।
আওয়ামী লীগ লুঠেরাদের দল মন্তব্য করে ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার আমাদেরকে সুস্থ থাকতে দিচ্ছে না। আমাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে ‍ ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে  এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, আমরা অবশ্যই নির্বাচন চাই। তবে তা হতে হবে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে। আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সকল দলের জন্য সমান সুযোগ রাখতে হবে।
এসময় মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনা আরেকটি ৫ জানুয়ারি করতে পারলে দেশের পতাকা থাকবে না।  দেশের পতাকা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাই প্রস্তুত হোন।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়ার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিএসে প্রথম হওয়া আলোচিত-সমালোচিত সুশান্ত পালের জীবনের গল্প

পরবর্তী

‘ব্যাটগার্ল’ ছবিতে অভিনয় করতে চান প্রিয়াঙ্কা

পরবর্তী
প্রিয়াঙ্কা চোপড়া

‘ব্যাটগার্ল’ ছবিতে অভিনয় করতে চান প্রিয়াঙ্কা

যেখানে বার্সার চেয়ে অনেক এগিয়ে রিয়াল

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT